যে সকল অনুকূল পরিবেশের প্রভাবে বাংলাদেশে ৩টি সমুদ্রবন্দর গড়ে ওঠেছে, তা বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দর হচ্ছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর। উক্ত সমুদ্রবন্দর গড়ে ওঠার পেছনে কিছু অনুকূল পরিবেশের প্রভাব রয়েছে। উক্ত সমুদ্রবন্দর তিনটি গড়ে ওঠার অনুকূল পরিবেশের প্রভাবগুলো সম্পর্কে আলোকপাত করা হলো- যে স্থানে জাহাজগুলো নিরাপদে আশ্রয় নিতে পারে সে স্থানকে পোতাশ্রয় বলে। পোতাশ্রয়ের অভ্যন্তর সমুদ্রস্রোত, সমুদ্র ঢেউ, ঝড়ঝাপটা প্রভৃতির প্রভাব হতে মুক্ত থাকে। এ কারণে সমুদ্র উপকূল ভগ্ন থাকলে সহজে পোতাশ্রয় গড়ে ওঠে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে এরূপ পোতাশ্রয় বিদ্যমান। কৃষি ও শিল্পপ্রধান, জনবহুল ও সমৃদ্ধশালী পশ্চাদ্ভূমি বন্দর গঠনে সহায়ক। কারণ এর উন্নতির ওপর আমদানি-রপ্তানি দ্রব্যের পরিমাণ নির্ভর করে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর তাদের জনবহুল ও সমৃদ্ধশালী পশ্চাদ্ভূমির প্রভাবেই গড়ে ওঠেছে। সমগ্র বাংলাদেশ এ বন্দর তিনটির পশ্চাদভূমি। ভগ্ন তটরেখা বন্দর গঠনের পক্ষে খুবই উপযুক্ত। কারণ, ভগ্ন তটে বহু গভীর ও প্রশস্ত খাড়ি দেখা যায়। এরূপ অবস্থায় অধিকসংখ্যক জাহাজ একসাথে পোতাশ্রয়ে অবস্থান করতে পারে। বন্দরের নিকটবর্তী সমুদ্র মগ্নচড়া বা শৈলমুক্ত থাকলে জাহাজ চলাচলের সুবিধা হয়। এ কারণে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সহজেই গড়ে ওঠেছে। আমদানি ও রপ্তানিকৃত পণ্যদ্রব্য পশ্চাদভূমিতে প্রেরণের জন্য উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরের সাথে উন্নত যাতায়াত ও পরিবহন ব্যবস্থা বিদ্যমান। সুতরাং উপর্যুক্ত ভৌগোলিক পরিবেশের প্রভাবেই বাংলাদেশে উন্নতমানের তিনটি সমুদ্রবন্দর গড়ে ওঠেছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
যে সকল অনুকূল পরিবেশের প্রভাবে বাংলাদেশে ৩টি সমুদ্রবন্দর গড়ে ওঠেছে,…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
