বাংলাদেশের সড়কপথের গুরুত্ব বর্ণনা কর
উত্তর: বাংলাদেশের সড়কপথগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে থাকে সড়কপথ। এছাড়া কৃষির উন্নয়ন, শিল্পোন্নয়ন, বনজসম্পদ আহরণ, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন, দ্রুত পণ্যসামগ্রী একস্থান হতে অন্যস্থানে প্রেরণ, সুসম অর্থনৈতিক উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সড়কপথ থাকায় শিল্পদ্রব্য। দেশ-বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বিদেশ থেকে আমদানি করে শিল্পে পৌঁছানোর জন্য সড়কপথ ব্যবহৃত হচ্ছে। পচনশীল দ্রব্যসামগ্রী দ্রুত গ্রামাঞ্চল হতে সড়কপথের মাধ্যমে শহরাঞ্চলে পৌঁছানো হচ্ছে। ফলে ব্যবসায় বাণিজ্যের উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। সুতরাং বলা যায়, সড়কপথের বহুমুখী ব্যবহারের সুবিধা থাকায় এবং দ্রব্যমূল্যের সমতা ও কর্মসংস্থান সৃষ্টিতে সড়কপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বাংলাদেশের সড়কপথের গুরুত্ব বর্ণনা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
