বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যমুনা সেতুর প্রভাব তোমার নিজের ভাষায় বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যমুনা সেতুর প্রভাব ব্যাপক। কেননা যমুনা সেতুর মাধ্যমে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে স্বল্প ব্যয়ে ও কম সময়ে সুষ্ঠুভাবে যাত্রী ও মালামাল পরিবহন সহজতর হবে। ফলে এ অঞ্চলের প্রায় ৩ কোটি অধিবাসীর আর্থ-সামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। যমুনা সেতু নির্মাণের ফলে দেশের উত্তরাঞ্চলে শিল্পের বিকেন্দ্রীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে, মজবুত হবে দেশের অর্থনৈতিক বুনিয়াদ এবং খুলে যাবে নতুন দিগন্তের দ্বার। যমুনা সেতু এশীয় মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত হওয়ায় এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থল যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে গোটা বাংলাদেশকে। ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে গড়ে উঠবে নতুন নতুন শিল্প-কারখানা এবং সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। এতে দেশের অর্থনৈতিক বুনিয়াদ মজবুত হবে, বেকারত্ব হ্রাস পাবে। তাই বলা যায়, সেতুটি বাস্তবায়নের ফলে এ বাধা দূরীকরণের মাধ্যমে জাতীয় উন্নতি ত্বরান্বিত হবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যমুনা সেতুর প্রভাব তোমার নিজের ভাষায় ব…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
