উদ্দীপকের সড়কপথগুলো কর্তৃপক্ষ আজও সংস্কার করতে পারেনি কেন? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সড়কপথগুলো অর্থনৈতিক উপাদানের প্রভাবের কারণে আজও সংস্কার করতে পারে নি। অর্থনৈতিক উপাদানের মধ্যে মূলধন ও দক্ষ শ্রমিক অন্যতম। প্রয়োজনীয় মূলধন, ভারী যন্ত্রাংশ ও মেশিনারি এবং প্রযুক্তিজ্ঞানসম্পন্ন কারিগরি শ্রমিকের অভাব পরিবহন ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাববিস্তার করে।. সড়কপথ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর মূলধন, ভারী যন্ত্রাংশ ও মেশিনারি এবং প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শ্রমিকের প্রয়োজন। আমাদের দেশে মূলধনের প্রচুর অভাব রয়েছে। মূলধনের অভাবে ভারী যন্ত্রাংশ ও মেশিনারি যেমন ক্রয় করা যাচ্ছে না তেমনি অন্যান্য প্রয়োজনীয় উপাদানও সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাছাড়া প্রযুক্তিজ্ঞানসম্পন্ন দক্ষ শ্রমিকেরও অভাব রয়েছে। উদ্দীপকের রুবেলের গ্রামের বাড়ি ভোলা জেলায়। গত বছরের বন্যায় এ জেলার অধিকাংশ সড়কপথ কোথাও আংশিক, কোথাও সম্পূর্ণভাবে ভেঙে যায়। এর ফলে যাতায়াতে জনসাধারণ দুর্ভোগের শিকার হচ্ছে। কর্তৃপক্ষ আজও মূলধন, ভারী যন্ত্রাংশ ও মেশিনারি এবং প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শ্রমিকের অভাবে ক্ষতিগ্রস্ত সড়কপথ সংস্কার করতে পারেনি। তাই বলা যায়, উদ্দীপকের সড়কপথগুলো অর্থনৈতিক উপাদানের প্রভাবের কারণে আজও সংস্কার করতে পারে নি।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
উদ্দীপকের সড়কপথগুলো কর্তৃপক্ষ আজও সংস্কার করতে পারেনি কেন? বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
