বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উদ্দীপকের কোন পথটি অগ্রণী ভূমিকা পালন করে? বিশ্লেষণ কর।
উত্তর: বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে সড়ক ও রেলপথের চেয়ে জলপথ ও বিমানপথ অগ্রণী ভূমিকা পালন করে। উদ্দীপকে বিশ্বব্যাপী যোগাযোগের ক্ষেত্রে 'বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার নৌপথ, বিমানপথ এবং সড়ক ও রেলপথের কথা বলা হয়েছে। বিশ্বব্যাপী ভারী পণ্য পরিবহন ও স্বল্প ব্যয়ে যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে নৌপথ বা সমুদ্রপথ। বাংলাদেশে তিনটি সামুদ্রিক বন্দর রয়েছে। এ বৃন্দর তিনটির মাধ্যমে বাংলাদেশের সাথে বিশ্বব্যাপী জলপথে যোগাযোগ, রয়েছে। জলপথের পরে আকাশ বা বিমানপথে। সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ রয়েছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে বাংলাদেশে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করছে। এসব বিমানবন্দর দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে আন্তর্জাতিক ২০টি গন্তব্যে সার্ভিস পরিচালনা করছে। তাছাড়া সড়কপথে প্রতিবেশী দেশ ভারত, মায়ানমার এবং ভারতের মধ্য দিয়ে নেপালের সাথে যোগাযোগরয়েছে। এছাড়া ভারতের সাথে কলকাতার শিয়ালদহ পর্যন্ত রেলপথে যোগাযোগ রয়েছে। সুতরাং বলা যায়, বিশ্বব্যাপী বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সমুদ্রপথের পাশাপাশি বিমানপথও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে উদ্দীপকের কোন পথটি অগ্রণী ভূ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
