যমুনা সেতু উত্তরাঞ্চলের সাথে বাংলাদেশের রাজধানীর সেতু অঞ্চল গড়ে তুলেছে বক্তব্যটির সাথে আমি একমতালান..
যমুনা সেতুটি যমুনা নদীর উপর অবস্থিত। এ সেতু উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের রাজধানীর সংযোগকারী একটি বন্ধন। এ সেতুর সাহায্যে রাজধানীর সাথে উত্তরবঙ্গের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি হয়েছে। সেতুটির কারণে অনেক সহজে এবং স্বল্প সময়ে পণ্যসামগ্রী ও যাত্রী পরিবাহিত হয়। যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এ সেতুটি সড়ক এবং রেল উভয় পরিবহন মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে অতি অল্প সময়ে এক অঞ্চল হতে অন্য অঞ্চলে পণ্যসামগ্রী এবং যাত্রী পরিবাহিত হচ্ছে। ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। পণ্যদ্রব্য দ্রুত একস্থান হতে অন্যস্থানে স্বল্প সময়ে নেওয়া যায় বলে পণ্য নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়।
এ কারণে উত্তরাঞ্চল হতে বিভিন্ন ধরনের কাঁচামাল, খাদ্যশস্য অতি দ্রুত রাজধানীতে নিয়ে আসা যায়। সময় কম লাগার ফলে যোগাযোগ ক্ষেত্রে অনেক বেশি সফলতা অর্জন করেছে। তাই বলা যায়, দেশের উত্তরাঞ্চলের সাথে রাজধানীর সেতু অঞ্চল গড়ে উঠেছে।