সড়ক পরিবহনের সাথে রেলপথ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন- ব্যাখ্যা কর।
উত্তর: রেলপথের উন্নয়ন ত্বরান্বিত হওয়ায় সড়ক পরিবহনের সাথে বাংলাদেশ রেলপথ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। 'বাংলাদেশের রেলপথের পরিমাণ অল্প হলেও তা এদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। রেলপথ দেশের প্রধান শহর, বন্দর, বাণিজ্য ও শিল্পকেন্দ্রের সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংযোগ রক্ষা করে। তাছাড়া বর্তমানে রেলপথের আধুনিকায়ন এবং রেলপথের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ায় সড়কপথের সাথে তা পাল্লা দিয়ে সেবাকার্যে অনেক বেশি ভূমিকা রাখছে। মালামাল পরিবহন এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে রেলপথ আগের চেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এ কারণে সড়ক পরিবহনের সাথে বাংলাদেশের রেলপথ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন।
HSC Geography 2nd Paper অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৭ : পরিবহন ও যোগাযোগ · সৃজনশীল
সড়ক পরিবহনের সাথে রেলপথ তীব্র প্রতিযোগিতার সম্মুখীন- ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
