দৃশ্যকল্প-২ এ সামাদ সাহেবের আচরণ ও অন্তরার সিদ্ধান্তহীনতার বিষয়টি মনোবিজ্ঞানের দুটি ভিন্ন শাখায় আলোচিত হয়। উল্লেখ্য সামাদ সাহেবের আচরণ 'শিক্ষা মনোবিজ্ঞানে' এবং অন্তরার সিদ্ধান্তহীনতার বিষয়টি 'কাউন্সেলিং মনোবিজ্ঞানে' আলোচিত হয়।
শিক্ষা মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান।
মনোবিজ্ঞানের এ শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূল নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। শিক্ষার সাথে সম্পর্কিত মানুষের সব ধরনের আরচণই শিক্ষা মনোবিজ্ঞানের অনুধ্যানের অন্তর্ভুক্ত।
শিক্ষার্থীকে কেন্দ্র করে আবর্তিত হয় শিক্ষা ব্যবস্থা। তাই শিক্ষার্থীকে লক্ষ করে গড়ে উঠে শিক্ষা ব্যবস্থা। শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়। তাই শিক্ষণের গতি-প্রকৃতি, ধরন, কলা-কৌশল, শর্তাবলি, উপকরণ, শিক্ষণে পুরস্কার ও শাস্তির প্রভাব, শিক্ষণ ও শিক্ষার্থীর বৈশিষ্ট্যাবলি, শিক্ষার পদ্ধতি, শিক্ষার পরিবেশ প্রভৃতি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্যসূচির অন্তর্গত।
দৈনন্দিন জীবনে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। সঠিকভাবে এই সমস্যাগুলো সমাধান করতে না পারলে আমরা হতাশার সম্মুখীন হই এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এ রকম প্রত্যহিক জীবনের মৃদু সমস্যাগুলো সমাধানের জন্য গড়ে উঠেছে নির্দেশনা মনোবিজ্ঞান। নির্দেশনা মনোবিজ্ঞানের সাথে শিক্ষা ব্যবস্থার রয়েছে গভীর সম্পর্ক। কোন একজন শিক্ষার্থী লেখাপড়ার ক্ষেত্রে কোন বিষয়ে অগ্রসর হলে সাফল্য লাভ করতে পারবে তা নির্ধারণের জন্য নির্দেশনা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৃশ্যকল্প-২ এ অন্তরার মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে না পারার কারণে সে কাউন্সেলিং মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে পারে।