রাকিব এবং তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়- বিশ্লেষণ কর।
উত্তর: রাকিব ও তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- রাকিবের বিষয়টি মনোবিজ্ঞানের শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান, অপরদিকে তার বাবার বিষয়টি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখায় আলোচিত হয়। মনোবিজ্ঞানের একটি অতীব জরুরি শাখা হলো শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান। শিল্প কারখানার উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার জন্য মনোবিজ্ঞানের এ শাখার উদ্ভব হয়েছে। শিল্প কারখানায় কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এছাড়াও উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্ম সন্তুষ্টি অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। তাই শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নতিকরণে শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান কাজ করে থাকে। অপরদিকে মনোবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো শিক্ষা মনোবিজ্ঞান। মানুষের শিক্ষা সংক্রান্ত আচরণের এই বিজ্ঞানই হলো শিক্ষা মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের শিক্ষা শাখায় মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় এবং এগুলোর সমাধানে মনোবিজ্ঞানের মূলনীতিসমূহ কীভাবে প্রয়োগ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয়। উদ্দীপকে দেখা যায় রাকিব সাহেবের শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী সুসম্পর্ক বজায় থাকলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। তার শিল্প প্রতিষ্ঠানের এ বিষয়টি শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান, অপরদিকে তার পিতার নামে প্রতিষ্ঠিত স্কুলটির এসএসসি পরীক্ষার ফল আগের মতো ভালো হচ্ছে না, এ বিষয়টি মনোবিজ্ঞানের শিক্ষা মনোবিজ্ঞান শাখার সাথে সম্পর্কিত।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
রাকিব এবং তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়- ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

