উদ্দীপকে বর্ণিত রবিনের সমস্যার সাথে সম্পর্কিত মনোবিজ্ঞানের শাখাটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রবিনের সমস্যার সাথে সম্পর্কিত মনোবিজ্ঞানের শাখাটি হলো নির্দেশনা মনোবিজ্ঞান। নিচে শাখাটি বর্ণনা করা হলো - দৈনন্দিন জীবনে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। যদি এই সমস্যাগুলো সঠিকভাবে সমাধান করতে না পারি তাহলে আমাদের মধ্যে দেখা দেয় হতাশা। তখন আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এমনিতর মৃদু আচরণ সমস্যার সমাধানের নিমিত্তে গড়ে উঠেছে নির্দেশনা মনোবিজ্ঞান। নির্দেশনা হলো একটি সেবামূলক প্রক্রিয়া। জীবন ধারণের জন্য যে সকল বিষয়গুলো প্রয়োজন তা নির্ধারণের জন্য নির্দেশনার প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার সাথে নির্দেশনা গভীরভাবে সম্পর্কিত। কোনো একজন শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষেত্রে কোনো বিষয়ে অগ্রসর হলে সাফল্য লাভ করবে তা নির্ধারণের জন্য নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উদ্দীপকে দেখতে পাই রবিন বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সে কোথায় ভর্তি হবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। পরিশেষে একজন মনোবিজ্ঞানের পরামর্শে সে ভর্তি হলো। এক্ষেত্রে রবিন যে মনোবিজ্ঞানের পরামর্শ গ্রহণ করেছে তিনি একজন নির্দেশনা মনোবিজ্ঞানী। কেননা একজন নির্দেশনা মনোবিজ্ঞানী ব্যক্তিকে এ সকল সমস্যার সমাধানের সহায়তা করে থাকে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রবিনের সমস্যার সাথে সম্পর্কিত মনোবিজ্ঞানের শাখাটি ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

