উদ্দীপকে প্রদত্ত 'C [গণিত] ও 'D [গণিত] চিহ্নিত স্থান দু'টির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত C ও D চিহ্নিত স্থান দুটি যথাক্রমে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতাকে নির্দেশ করে। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় পরীক্ষা-নিরীক্ষা বহির্ভূত জ্ঞানকে আঁকড়ে ধরে না থেকে পরীক্ষা-নিরীক্ষার বিষয়কে বিষয়বস্তু হিসেবে গ্রহণ করার মনোভাব পোষণ করা। এতে তত্ত্ব ও তথ্যের পরিবর্তনের সাথে সাথে পরীক্ষা-নিরীক্ষার বিষয়কে গ্রহণ করার দৃষ্টিভঙ্গি বিজ্ঞানের থাকতে হবে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মনোবিজ্ঞানীগণ পুরাতনকে বর্জন করে নিত্য নতুন তথ্য আহরণে সদা নিয়োজিত। তাই প্রাথমিক পর্যায়ে মনোবিজ্ঞানকে আত্মা বা মনের বিজ্ঞান বলা হলেও বর্তমানে মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান হিসেবে গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, বিজ্ঞানের অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োগশীলতা। যে জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ বা ব্যবহার করা যায় না তাকে বিজ্ঞান বলা যায় না। মনোবিজ্ঞানের গবেষণায় প্রাপ্ত তথ্য বা সূত্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী ভাবে প্রয়োগ করা হচ্ছে, তাই প্রয়োগশীলতার দিক থেকে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। পরিশেষে বলা যায়, কোন বিষয় বিজ্ঞান হওয়ার জন্য চারটি শর্ত পূরণ করতে হয়- বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতা। এ চারটি বিষয়ের দিক থেকেই মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অভিহিত করা যায়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে প্রদত্ত 'C ও 'D চিহ্নিত স্থান দু'টির তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
