আচরণের প্রকারভেদ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের প্রতি প্রাণীর প্রতিক্রিয়াই হলো আচরণ। আচরণকে 'প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে- ১. সামগ্রিক আচরণ ও খন্ডিত আচরণ: সামগ্রিক আচরণের ক্ষেত্রে একটি পূর্ণাঙ্গ আচরণকে বিশ্লেষণের একক হিসেবে ধরা হয় অপরদিকে খণ্ডিত আচরণের ক্ষেত্রে আচরণকে খন্ড খন্ড বা সূক্ষ্ম উপাদানে বিশ্লেষণ করা হয়। ২. ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ: যেসব আচরণ ব্যক্তি সচেতনভাবে করে অর্থাৎ যে সকল আচরণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে সেগুলোকে ঐচ্ছিক আচরণ বলে। আবার কতগুলো আচরণ আছে যেগুলো ব্যক্তির ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে সেসব আচরণকে অনৈচ্ছিক আচরণ বলে। ৩. বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ: বাইরে থেকে যে সকল আচরণ পর্যবেক্ষণ করা যায় তাদেরকে বাহ্যিক আচরণ বলে। আবার যে সকল আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না সেগুলোকে অভ্যন্তরীণ আচরণ বলে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
আচরণের প্রকারভেদ বর্ণনা কর।
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

