ডায়াগ্রাম ১ এ মনোবিজ্ঞানের সমাজ মনোবিজ্ঞান ও শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান শাখা সম্পর্কে ইঙ্গিত রয়েছে। মানুষের সামাজিক আচরণই সমাজ মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। কিভাবে শিশুর সামাজিকীকরণ ঘটে, সমাজীকরণের মাধ্যমগুলো কিভাবে কাজ করে, কিভাবে মনোভাব গড়ে ওঠে, কিভাবে গুজব ছড়ায়, অপরাধ এবং অপরাধ দমন প্রভৃতি সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। আবার সমাজ মনোবিজ্ঞানিগণ ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে দলের এবং দলের সাথে দলের কি সম্পর্ক তা নির্ণয়ের চেষ্টাও করে থাকেন। অপরদিকে শিল্প কারখানার শ্রমিক নিয়োগ, কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয় ভুক্ত। কর্মচারীর দক্ষতা ও মনোবল বৃদ্ধি ও কর্মের সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য।
সুতরাং আমরা বলতে পারি ডায়াগ্রাম-১ এর ক সমাজ মনোবিজ্ঞান ও খ শিল্প ও সাংগঠনিক মনোবিজ্ঞান শাখা সম্পর্কে ইঙ্গিত রয়েছে।