উদ্দীপকের বিষয়বস্তু 'আচরণ' ছাড়াও মনোবিজ্ঞানের আরেকটি মূল বিষয়বস্তু রয়েছে। তা হলো মানসিক প্রক্রিয়া।
মানুষের দৈনন্দিন জীবনে মানসিক কার্যকলাপের প্রভাব অপরিসীম। মানসিক প্রক্রিয়া বলতে আবেগ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি প্রক্রিয়াকে বোঝায়। কোন ব্যক্তির চল্লিশ লক্ষ টাকার লটারীর পুরস্কার প্রাপ্তির সংবাদ অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার খবর মানস জগতে আলোড়ন সৃষ্টি করে। অভাব অনটন যেমন গরিবকে ভাবিয়ে তোলে, প্রাচুর্যের আতিশয্যও তেমনি ধনীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ক্লাসে প্রথম হবার দুর্নিবার আকাঙ্ক্ষা ছাত্র-ছাত্রীর চোখের ঘুম কেড়ে নেয়, আর নাওয়া খাওয়ার কথা ভুলে গিয়ে বিজ্ঞানী সদা ব্যস্ত থাকেন তাঁর নিত্যনতুন আবিষ্কারের সাধনায়। এমনি করে নিরন্তন চলছে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপ।
অর্থাৎ 'আচরণ' ই মনোবিজ্ঞানের একমাত্র বিষয়বস্তু নয়। মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু দুটি। এর মধ্যে একটি আচরণ অন্যটি মানসিক প্রক্রিয়া।