মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।
উত্তর: মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের নিবিড় সম্পর্ক বিদ্যমান। সমাজবিজ্ঞানে মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং এর অবস্থা ও পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়। সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কের ধরন ও শ্রেণিবিভাগ এবং সমাজজীবনকে পরিচালনাকারী বিভিন্ন সামাজিক সূত্র আলোচনা করে। ব্যক্তির জন্য যে সমাজ সেটি সমাজবিজ্ঞানের মূল বিষয়। আর মনোবিজ্ঞানের মূল বিষয় সমাজের জন্য যে মানুষ। সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে আর মনোবিজ্ঞান সমাজের মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
মনোবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

