মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় কেন?
উত্তর: মানব আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রণে জৈবিক ঘটনাবলি ও সামাজিক রীতিনীতি এবং কৃষ্টির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয়। মানুষ ও প্রাণীর আচরণ বিভিন্ন জৈবিক ঘটনাবলির পাশাপাশি তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাও প্রভাবিত হয়। প্রতিটি মানুষই তার নিজস্ব সামাজিক রীতি-নীতি, কৃষ্টি ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। এসব রীতি-নীতি প্রত্যক্ষ ও পরোক্ষভারে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষ ও প্রাণীর আচরণের ওপর জৈবিক ঘটনাবলি ও সামাজিক পরিবেশের এরূপ প্রভাবের কারণেই মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
মনোবিজ্ঞানকে জৈব-সামাজিক বিজ্ঞান বলা হয় কেন?
উদ্দীপক
দৃশ্যকল্প-২: সোমা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিজানের কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে।রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

