ইউসুফ সাহেব আলোর প্রতিক্রিয়াকাল পরিমাপের জন্য গবেষণাগারটিকে গবেষণার উপযোগী করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছেন ।
পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো নিয়ন্ত্রণ। পরীক্ষণ পদ্ধতিতে গবেষক পরীক্ষণ পাত্রের উপর অনির্ভরশীল চল প্ৰয়োগ করেন এবং এর ফলে নির্ভরশীল চলে কোনো পরিবর্তন আসে কিনা তা পরীক্ষা করে দেখেন। নির্ভরশীল ও অনির্ভরশীল চলের মধ্যে এ সম্পর্ক নির্ণয়ের জন্য সব রকম অবাঞ্ছিত চলকে নিয়ন্ত্রণ করতে হয়।
উদ্দীপকে আমরা দেখতে পাই ইউসুফ সাহেব মনোবিজ্ঞান গবেষণাগারে ছাত্রদের নিয়ে লাল ও সবুজ আলোর প্রতিক্রিয়াকাল পরিমাপ করছিলেন। এজন্য তিনি গবেষণাগারে শব্দ, তাপমাত্রা এবং আলো নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেন। এখানে ইউসুফ সাহেব লাল ও সবুজ আলোর প্রতিক্রিয়াকাল পরিমাপের জন্য সব রকম অবাঞ্ছিত চলকে নিয়ন্ত্রণ করেন, যা বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ন্ত্রণ নীতি সমর্থন করে।