আনিস সাহেবের ৪০ লক্ষ টাকা প্রাপ্তিতে যে শারীরিক পরিবর্তন হলো তা অভ্যন্তরীণ আচরণকে নির্দেশ করে ।
কোন উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রতিক্রিয়া তাকে আচরণ বলে। আচরণের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন: সামগ্রিক আচরণ, খণ্ডিত আচরণ, ঐচ্ছিক ও অনৈচ্ছিক আচরণ, বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণ। যে আচরণগুলো বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় তাকে বাহ্যিক আচরণ বলে। যে সকল আচরণ বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না সেগুলোকে অভ্যন্তরীণ আচরণ বলে। যেমন— শারীরিক ব্যথা, মাথাধরা, চিন্তা করা, কবিতার ভাবনা প্রভৃতি। এছাড়াও আবেগ, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ, অনুভূতি প্রভৃতিও অভ্যন্তরীণ আচরণ।
উদ্দীপকে আমরা দেখতে পাই আনিস সাহেব পত্রিকায় ৪০ লক্ষ টাকার লটারীতে প্রথম পুরস্কার পান। তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং পরিবারের সবাইকে বিষয়টি জানালেন। পুরস্কার প্রাপ্তির আনন্দে তিনি লক্ষ্য করলেন তার রক্তচাপ বেড়ে গেছে । রক্তচাপ বেড়ে যাওয়ার মতো শারীরিক পরিবর্তনগুলো বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না। আর যে আচরণগুলো বাইরে থেকে পর্যবেক্ষণ করা যায় না, তা অভ্যন্তরীণ আচরণ । সুতরাং আমরা বলতে পারি আনিস সাহেবের ৪০ লক্ষ টাকা, প্রাপ্তিতে যে শারীরিক পরিবর্তন হলো তা অভ্যন্তরীণ আচরণ