না, দৃশ্যকল্প-২ এ বর্ণিত আকাশের সমস্যা নির্দেশনা মনোবিজ্ঞান এবং জাফরের সেমিনার শিল্প মনোবিজ্ঞানের শাখায় আলোচিত হয় ।
মৃদু আচরণজনিত সমস্যার সমাধানে নির্দেশনা মনোবিজ্ঞানের উদ্ভব হয়েছে। নির্দেশনা হলো একটি সেবামূলক প্রক্রিয়া। জীবনধারণের জন্য যেসব বিষয় প্রয়োজন তা নির্ধারণের জন্য নির্দেশনার প্রয়োজন। শিক্ষাব্যবস্থার সাথে নির্দেশনা গভীরভাবে সম্পর্কিত। কোনো একজন শিক্ষার্থী লেখাপড়ার ক্ষেত্রে কোনো বিষয়ে অগ্রসর হলে সাফল্য লাভ করতে পারবে— এটি নির্ধারণের জন্য নির্দেশনা মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। দৃশ্যকল্প-২ এর বর্ণনায় দেখা যায়, পরীক্ষায় খারাপ ফলাফলের কারণে আকাশের মন ভালো নেই। সে পিতা, বন্ধু-বান্ধবের সাথে স্বাভাবিক আচরণ করে না। আকাশের এ সমস্যা সমাধানের জন্য জন্য নির্দেশনা মনোবিজ্ঞান প্রয়োজন।
শিল্প-কারখানায় উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার লক্ষ্যে শিল্প মনোবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। শিল্প-কারখানায় শ্রমিক নিয়োগ, কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি শিল্প মনোবিজ্ঞানের বিষয়ভুক্ত। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি ঘনিষ্ঠভাবে জড়িত। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল বৃদ্ধি এবং কর্মে সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য।
দৃশ্যকল্প-২ এর বর্ণনায় দেখা যায়, জাফর তার প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক ব্যবস্থাপনা, সৌহার্দ্য স্থাপন ও পারস্পরিক সদ্ভাব প্রতিষ্ঠার বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে প্রত্যাশিত ফল পান। অর্থাৎ তিনি শিল্প মনোবিজ্ঞানের যথাযথ প্রয়োগ করে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি করেন ।