শেয়ারFacebookWhatsApp

আচরণ কী?

উত্তর: মানুষ বা প্রাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো কার্যকলাপ যাকে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করা যায় তাকেই আচরণ বলে ।

HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল

আচরণ কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিএসই এবং রংপুর মেডিকেল কলেজে ভর্তির জন্য চান্স পেয়েছে। কোথায় ভর্তি হবে সিদ্ধান্ত নিতে পারছে না। শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। দৃশ্যকল্প-২: জহির সাহেব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তাঁর প্রতিষ্ঠানে শ্রমিক মালিক সুসম্পর্ক রয়েছে। সকলের বেতন ভালো। ইদানিং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে উৎপাদন কমছে। এদিকে জহির সাহেবের বাবা জীবিত নেই । তাঁর প্রতিষ্ঠিত স্কুলটির এসএসসি পরীক্ষার ফলাফল আগের মতো ভালো হচ্ছে না । জানা গেল এখানে সঠিক পদ্ধতিতে শিক্ষা দেওয়া হচ্ছে না।

ঢাকা কলেজ · 2024

উত্তর

মানুষ বা প্রাণীর অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোনো কার্যকলাপ যাকে পর্যবেক্ষণ, রেকর্ড ও পরিমাপ করা যায় তাকেই আচরণ বলে ।

উত্তর

মানুষের দৈনন্দিন জীবনে মানসিক প্রক্রিয়ার কার্যকলাপের প্রভাব অপরিসীম। মানসিক প্রক্রিয়া বলতে আচরণ, চিন্তন, স্বপ্ন, বিশ্বাস, প্রেষণা, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি বোঝায়। এ সবই মনোবিজ্ঞানের পরিধিভুক্ত বিষয়। আচরণ ও মানসিক প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। তাই আচরণের বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানে মানসিক প্রক্রিয়া অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রাজিবের আচরণ মনোবিজ্ঞানের কাউন্সেলিং মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত । মনোবিজ্ঞানের যে শাখার ব্যক্তির মানসিক অশান্তি, বৃত্তি নির্বাচন, শিল্প সংকট, পারিবারিক বিশৃঙ্খলা প্রভৃতি বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয় তাকে কাউন্সেলিং মনোবিজ্ঞান বলা হয়। কাউন্সেলিং সাহায্যকারী প্রক্রিয়া, যেখানে একজন কাউন্সেলর পেশাগত সম্পর্কের মাধ্যমে বিশেষ জ্ঞানের দ্বারা ক্লায়েন্টের আচরণ পরিবর্তনের উদ্যোগ নেন। এক্ষেত্রে তিনি ৩টি প্রধান ভূমিকা পালন করেন। যেমন— প্রতিকারমূলক ভূমিকা, নিবৃত্তমূলক ভূমিকা এবং শিক্ষা ও বিকাশমূলক ভূমিকা। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ মেধাবী ছাত্র রাজীব ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রংপুর মেডিকেলে চান্স পায়। কিন্তু সে দ্বিধায় থাকে কোথায় ভর্তি হবে। সিদ্ধান্ত নিতে সে ব্যর্থ হয় । এমতাবস্থায় শিক্ষক তাকে মনোবিজ্ঞানীর পরামর্শ নিতে বলেন। এরূপ সমস্যায় কাউন্সেলিং মনোবিজ্ঞানে একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়।

উত্তর

না, উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ জহির সাহেবের প্রতিষ্ঠানের সমস্যা এবং বাবার স্কুলের সমস্যা মনোবিজ্ঞানের একই শাখার বিষয় নয়। জহির সাহেবের প্রতিষ্ঠানের সমস্যা শিল্প মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি করার জন্য মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগায়। এক্ষেত্রে শিল্প মনোবিজ্ঞান শিল্প কারখানায় কাজের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত লোক নির্বাচন, তাদের প্রশিক্ষণ, পদোন্নতি ও মূল্যায়ন প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। উৎপাদন বৃদ্ধির সাথে কর্মচারীদের দক্ষতা, মনোবল ও কর্মসন্তুষ্টি জড়িত। তাই কর্মচারীর দক্ষতা ও মনোবল, বৃদ্ধি এবং কর্মে সন্তুষ্টি বিধান শিল্প মনোবিজ্ঞানের লক্ষ্য। আবার শিক্ষা মনোবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এখানে মানুষের শিক্ষা সম্পর্কিত আচরণের বিভিন্ন সমস্যার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা আবর্তিত হয় এবং শিক্ষণ হলো শিক্ষা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু। সে দিক দিয়ে শিক্ষা মনোবিজ্ঞানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীর জীবনের সার্বিক ও সুষম বিকাশ সাধনে সহায়তা করা, শিক্ষার কার্যকরী পদ্ধতি অনুসন্ধান, উদ্ভাবন ও প্রয়োগ করা, শিক্ষাক্ষেত্রে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এছাড়াও কীভাবে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সুন্দর সম্পর্ক সৃষ্টি করা যায়, গঠনমূলক আচরণ শেখা যায় তাও মনোবিজ্ঞানের এই শাখায় আলোচিত হয়। জহির সাহেবের বাবার স্কুলের সমস্যা শিক্ষা মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, দুইজনের সমস্যা মনোবিজ্ঞানের দুটি ভিন্ন শাখার আলোচিত বিষয়।
HSCPsychology 1st PaperChapter 1 : মনোবিজ্ঞান পরিচিতিঢাকা কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Dhaka · 2025

পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক কে?
সামগ্রিক আচরণ বলতে কী বোঝায়?
উদ্দীপকে প্রদত্ত 'AA^{\prime} চিহ্নিত স্থানটি ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রদত্ত 'CC^{\prime} ও 'DD^{\prime} চিহ্নিত স্থান দু'টির তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রবিন এ বছর বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। কোথায় ভর্তি হবে সিদ্ধান্তহীনতায় ভুগছে। পরিশেষে একজন মনোবিজ্ঞানীর পরামর্শে সে ভর্তি হলো। রাকিব সাহেবের শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারী সুসম্পর্ক বজায় থাকলেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত স্কুলটির এস. এস. সি পরীক্ষার ফল আগের মতো ভালো হচ্ছে না।

Dhaka · 2025

মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
চিন্তনকে মানসিক প্রক্রিয়া বলা হয় কেন?
উদ্দীপকে বর্ণিত রবিনের সমস্যার সাথে সম্পর্কিত মনোবিজ্ঞানের শাখাটি ব্যাখ্যা কর।
রাকিব এবং তার বাবার বিষয়গুলো মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন · Chittagong

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Chittagong

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন · Chittagong

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Chittagong

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন · Chittagong

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Chittagong

উদ্দীপক

question image

Chittagong · 2025

আচরণ কাকে বলে?
আবেগ মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কেন?
মনোবিজ্ঞানের পরিধি হিসেবে 'গ' ব্যাখ্যা কর।
'ক' ও 'খ' এর তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।