ডালিয়া ও জনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব অধিক? মতামত দাও।
উত্তর: ডালিয়া ও জন যমজ ভাই বোন। এদের আচরণের পার্থক্যের জন্য পরিবেশের প্রভাবই বেশি বলে আমি মনে করি। অনেক গবেষক তাদের গবেষণায় পালিত সন্তানদের ক্ষেত্রে বংশগতির চেয়ে পরিবেশের প্রভাব বেশি বলে প্রমাণ পেয়েছেন। নিম্নে বিশ্লেষণ করা হলো- পরিবেশের প্রভাব প্রসঙ্গে কিংসলি ডেভিস্ ইসাবেলা নামের একটি শিশুর উল্লেখ করেছেন। ইসাবেলা তার কালা এবং বোবা মায়ের সাথে সাড়ে ছ' বছর একটি বিচ্ছিন্ন কক্ষে আবদ্ধ ছিল। সাড়ে ছ' বছর পর ইসাবেলাকে যখন উদ্ধার করা হয় তখন তার মধ্যে অনেক মানবিক গুণাবলি অনুপস্থিত ছিল। প্রশিক্ষণের ফলে দু' বছরে সে ভালোভাবে কথা বলতে শেখে এবং তার বুদ্ধ্যঙ্ক বেড়ে যায় তিনগুণ। ইসাবেলা ১৪ বছর বয়সে ৬ষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয় এবং স্বাভাবিক শিশুর মতো আচরণ করে। পরিবেশের প্রভাবের কারণেই ইসাবেলার আচরণের এরূপ উন্নতি ঘটেছে। অনুকূল পরিবেশ হিসেবে যদি শিশুকে বেড়ে উঠার জন্য বাড়িতে সঠিক পরিবেশ, ভালো স্কুল এবং শিক্ষণ সুবিধা দেওয়া যায় তাহলে ফলাফলে দেখা যায় শিশুর বৃদ্ধির বিকাশকে উৎসাহিত করে। উদ্দীপকে ডালিয়া ও জন যমজ ভাইবোন হওয়া সত্ত্বেও জনকে ঢাকার এক শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের নিকট দত্তক দেওয়া হয়। ফলে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে সে বেড়ে উঠে। তাই ২০ বছর পরে সে যখন তার প্রকৃত বাবা-মার কাছে বেড়াতে আসে, তখন তার বাবা-মা জনের চাল-চলন, কথা-বার্তা ও আচরণের মধ্যে পার্থক্য দেখতে পান। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, ডালিয়া ও জনের আচরণের পার্থক্যের জন্য পরিবেশের প্রভাবই অধিক।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
ডালিয়া ও জনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব অধিক? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর