সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের কী করণীয়? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের। কিছু না কিছু করণীয় রয়েছে। ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। । সাম্প্রতিককালে এর জন্য সিমির মতো আরও অনেক মেয়ে, মেয়ের বাবা ও শিক্ষককে পর্যন্ত মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে, তাদেরকে ইভটিজার-রা হত্যা করছে। এ সামাজিক ব্যাধিটি প্রতিরোধের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে বলে আমি মনে করি। ইভ টিজিং-এর সত্যিকারের উৎসমূল খুঁজে বের করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি। পাশাপাশি আইন কাঠামোর সীমাবদ্ধতা দূরীকরণ ও সব পর্যায়ের সমন্বিত সুসংহত। উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ১. পারিবারিক প্রতিরোধ: ইভ-টিজিং-এর শিকার নারীর পরিষার উত্যক্তকারী ছেলে ও তার পরিবারকে তাৎক্ষণিকভাবে ব্যাপারটি যেমন জানাবে, তেমনি স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইন। প্রয়োগকারী সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বিষয়টি। অবগত করবে। বিষয়টি অবগত হওয়ার পর সংশ্লিষ্ট সকলে স্ব-স্ব ভূমিকা কার্যকরভাবে পালন করছে সে ব্যাপারটি নিশ্চিত হতে হবে। প্রয়োজনে বিষয়টি গণমাধ্যমকে জানাতে হবে। ২. সামাজিক প্রতিরোধ: সামাজিক প্রতিরোধের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, যুব ও নারী সমাজসহ সমাজের দায়িত্বশীল জনগণ নিয়ে এলাকাভিত্তিক ইভ টিজিং কমিটি গঠন করতে হবে। এই কমিটি ইভ টিজিং ঘটলে তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা পালন করবে এবং উত্ত্যক্তকারী ও তার পরিবারকে ডেকে নিয়ে সমাজবিরোধী আচরণ থেকে। বিরত থাকার জন্য আল্টিমেটাম দিবে। ৩. সংবাদপত্র ও তথ্য মাধ্যমের ভূমিকা: ইভ টিজিং-এর খবরাখবর সংবাদপত্র ও টেলিভিশনের মাধ্যমে প্রচার করে জনগণকে ইভ। টিজিং প্রতিরোধকল্পে উদ্বুদ্ধ করা যায়। তথ্য মাধ্যম সকল প্রকার সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের কী করণীয়? তোম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর