চম্পার শিশুর ক্ষেত্রে জন্ম পূর্ববর্তী পরিবেশের কোন উপাদানটি দায়ী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চম্পার শিশুর ক্ষেত্রে জন্ম পূর্ববর্তী পরিবেশের 'মায়ের পুষ্টি, নামক উপাদানটি দায়ী। নিচে ব্যাখ্যা করা হলো- মায়ের উপযুক্ত খাদ্য গ্রহণ ও পুষ্টিগত মানের উপর গর্ভস্থ শিশুর বিকাশ নির্ভর করছে। মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে তার প্রভাব শিশুর উপর পড়ে। এতে গর্ভস্থ শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় বিশেষভাবে মস্তিষ্কের বুদ্ধি ও বিকাশ যথোপযুক্তভাবে সম্পন্ন হয় না। তাই মায়েদের পুষ্টির জন্য আমিষ, শর্করা, স্নেহজাতীয় এবং ভিটামিনযুক্ত খাদ্য উপাদান প্রয়োজন যা গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশকে সুন্দর ও সাবলীল করে তোলে। উদ্দীপকে চম্পা ১০ সদস্যের পরিবারে সময়মতো খেতে পারে না এবং সে সন্তান সম্ভবা হওয়া সত্ত্বেও পুষ্টিমান বিচার করে খাবার খেতে না পারার কারণে সন্তান হওয়ার পর সে রক্ত শূন্যতায় ভোগে। তাই উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, চম্পার শিশুর ক্ষেত্রে জন্ম-পূর্ববর্তী পরিবেশের 'মায়ের পুষ্টি' নামক উপাদানটি দায়ী।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
চম্পার শিশুর ক্ষেত্রে জন্ম পূর্ববর্তী পরিবেশের কোন উপাদানটি দায়ী? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর