রিতা ও মিতার বিকাশের ধরন কি এক না ভিন্ন? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রিতা ও মিতার বিকাশের ধরন ভিন্ন বলে আমি মনে করি। রিতার বিকাশের ধরন-সামাজিক আচরণের বিকাশ ও মিতার বিকাশের ধরুন আবেগীয় বিকাশ। নিচে আমার মতামত বিশ্লেষণ করা হলো- বাল্যকালে ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে দল গঠন করে। তাদের মধ্যে দলে স্বীকৃতি লাভের জন্যই প্রচন্ড ইচ্ছা জন্মে। এ সময়ে বালক-বালিকারা দলের সদস্যদের আচরণ ধারা, মূল্যবোধ ও মনোভাব অনুসরণ করার মধ্য দিয়ে উপযুক্ত অভিজ্ঞতা অর্জন করে। দলের। সদস্য হওয়ার ফলে এ বয়সে শিশুরা যেমন সদগুণের অধিকারী হয় আবার কিছু কিছু কু-অভ্যাসও অর্জন করে। শিশুদের মধ্যে শৈশবের প্রথম পর্যায়ে (দুরছর থেকে ছ'বছর পর্যন্ত) তীব্র আবেগময় প্রতিক্রিয়া লক্ষ করা যায়। এই সময়ে শিশুদের আবেগ ক্ষণস্থায়ী কিন্তু এর প্রকাশভঙ্গি থাকে তীব্র। শিশুর তাদের খেলনার কোনো ক্ষতি হলে বা পোষা জীবজন্তুর কোনো অনিষ্ঠ হলে খুব দুঃখ পায়। অর্থাৎ শিশুদের কাছে যা কিছু গুরুত্বপূর্ণ বা প্রিয় তার ক্ষতি শিশুকে ব্যথিত করে তোলে। উদ্দীপকে দেখা যায় রিতা বন্ধুভাবাপন্ন। যে সব সময় বন্ধু-বান্ধব। নিয়ে থাকতে চায় সে বন্ধুদের নিয়ে একটি ক্লাব গঠন করে এবং গ্রামের নিরক্ষরতা দূরীকরণে সচেষ্ট হয়। এ থেকে ধারণা করা যায় রিতার বিকাশের ধরন সামাজিক এবং সে বাল্যকাল অতিক্রম করছে। অপরদিকে মিতা একটি সুন্দর ছবি ঘরে টাঙ্গাতে গেলে তা পড়ে। ভেঙে যায়, সে খুব কষ্ট পায়। এ থেকে বুঝা যায় মিতার বিকাশের ধরন আবেগীয়। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, রিতা ও মিতার বিকাশের ধরন ভিন্ন।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
রিতা ও মিতার বিকাশের ধরন কি এক না ভিন্ন? তোমার মতামত বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর