শফিকের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শফিকের আচরণে যে ধরনের বিকাশ লক্ষণীয় তা হলো সামাজিক বিকাশ। নিচে ব্যাখ্যা করা হলো- সামাজিক বিকাশ বলতে বোঝায় সামাজিক প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণের ক্ষমতা অর্জন সামাজিকতাকে একটি প্রক্রিয়ারূপে উল্লেখ করা হয়েছে, যা দ্বারা ব্যক্তির প্রকৃত আচরণ বর্ষিত হয়, যার সীমা তার শ্রেণির মান অনুযায়ী তার পক্ষে গ্রহণযোগ্য হয়ে থাকে। সামাজিক চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী আচরণ করার ক্ষমতা অর্জন করা বা সামাজিক রীতি-নীতিতে অভ্যস্ত হওয়ার ক্ষমতা হচ্ছে সামাজিক বিকাশ। একটি বিশেষ পরিস্থিতিতে অন্যান্য ব্যক্তির উপস্থিতিতে শিশু যে বিশেষ ধরনের আচরণ করে তা তার ব্যক্তিগত ও সামাজিক অভিযোজনকে প্রভাবিত করে। যে শিশু কম হাসে তার চেয়ে একটি হাসিখুশি শিশু মাকে অনেক বেশি অভিভূত করতে সক্ষম। এ ধরনের শিশু মায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং বয়স্ক ব্যক্তিদের মনোযোগ বেশি আকর্ষণ করতে সক্ষম। প্রথম জীবনে পরিবেশের সাথে একবার অনুকূল পরিবেশ গড়ে উঠলে বয়স বৃদ্ধির ধারায় তার কোন পরিবর্তন হয় না। বন্ধুভাবাপন্ন ও অধিকতর সুখী শিশু সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ভালোভাবে সামাজিক অভিযোজন করতে পারে। প্রথম জীবনে বিভিন্ন সামাজিক অভিজ্ঞতা ও প্রতিক্রিয়াসমূহ। শিশুর ভবিষ্যৎ জীবনের সামাজিক সম্পর্ক ও অন্যান্য ব্যক্তির সাথে সম্পর্কের প্রকৃতি নির্ধারণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। উদ্দীপকে শফিক দশম শ্রেণির ছাত্র ও যৌখ' পরিবারের সন্তান। তার মাতা তাকে খুব ভালোবাসে। সে বন্ধুদের সাথে খেলাধুলা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করে এবং বন্ধুরা তাক ভালোবাসে। শফিকের এ আচরণ তার বয়স অনুযায়ী প্রত্যাশিত। এ থেকে বুঝা যায় যে, শফিকের মধ্যে সামাজিক বিকাশের লক্ষণ প্রকাশিত হয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
শফিকের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষণীয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর