সন্তানের সংখ্যা কীভাবে নির্বাচিত হয়?
উত্তর: নিম্নলিখিত উপায়ে সন্তানের সংখ্যা নির্বাচিত হয়- সাধারণত একবার একটি শিশুর জন্ম হলেও অনেক সময় একাধিক শিশুর জন্মও হতে পারে। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে যখন কোষ বিভাজন প্রক্রিয়া শুরু হয় তখন একটি শুক্রাণু ও একটি পরিপক্ক ডিম্বাণু মিলনর ফলে সৃষ্ট জাইগোটটি যদি দুই বা ততোধিক অংশে বিভক্ত না হয় তবে একটি সন্তান জন্ম লাভ করবে। কিন্তু অজ্ঞাত কারণে যদি জাইগোটটি দুই বা ততোধিক অংশে বিভক্ত হয়ে যায় তা হলে এক জোড়া অভিন্ন যমজ অথবা এক ডিম্বজ যমজ একত্রে জাত তিনটি অভিন্ন সন্তান অথবা বহু সংখ্যক অভিন্ন সন্তানের জন্ম হতে পারে। আবার দুই বা দুয়ের অধিক পরিপক্ক ডিম্বাণুর সাথে দুটি বা দুয়ের অধিক ভিন্ন শুক্রাণু মিলিত হলে দ্বিডিম্বজ অথবা ভ্রাতৃপ্রতিম বা ভিন্ন যমজ অথবা বহু সংখ্যক ভিন্ন শিশুর জন্ম হয়। অভিন্ন যমজ শিশুরা সবসময় এক জাতীয় হয় অর্থাৎ দুটি ছেলে হবে নয়ত দুটিই মেয়ে হবে। কিন্তু ভ্রাতৃপ্রতিম যমজ সন্তান এক জাতীয় অথবা ভিন্ন লিঙ্গ বিশিষ্ট হয়। আবার মাতার একটি মাত্র ডিম্বাণুর মধ্যে পিতার একটি শুকাপু প্রবেশের পরে জাইগোটটির বিভাজন অসম্পূর্ণ থাকলে যে যমজ সন্তান ভূমিষ্ঠ হয় তাদের যুক্তদেহী যমজ বলে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
সন্তানের সংখ্যা কীভাবে নির্বাচিত হয়?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর