উদ্দীপকে দিয়া তার বান্ধবীকে ফেরেল মানব বিষয়টির কথা বলেছে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-
যে সব মানবশিশু জন্মের পর থেকে মানব সমাজে অবস্থান না করে কোনো না কোনো কারণে নির্জন স্থানে বন্য পরিবেশে বেড়ে উঠে তাদেরকে ফেরেল মানব বলা হয়ে থাকে। কিছু মানবশিশু পাওয়া। গিয়েছে যারা আজন্ম মানব সমাজের বাইরে বেড়ে উঠেছে। কেউ সম্পূর্ণ নির্জন স্থানে বাস করেছে, কউবা প্রাণীদের (যেমন, যমন, বাঘ, বাঘ, সিংহ, শৃগাল) সাথে গৃহায় বড় হয়ে উঠেছে। হল্যান্ড, রোম, লিথুনিয়া, বেলজিয়াম, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ভারতে প্রায় ৩১টি ফেরেল মানব পাওয়া গিয়েছে। এসব মানব শুধু কেবল অস্পষ্ট ধ্বনি উচ্চারণ করতে পারত। সোজা হয়ে দাঁড়াতে বা হাঁটতেও পারত না। তারা বেশ শক্তিশালী ও গতিসম্পন্ন ছিল। এরা সহজেই গাছে উঠতে পারত। তাদের দৃষ্টি, ঘ্রাণ ও শ্রবণ শক্তি প্রখর ছিল।