দুর্নীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়- ব্যাখ্যা কর।
উত্তর: দুর্নীতির ফলে জীবনযাত্রার ব্যয় বাড়ে, উন্নয়ন ব্যাহত হয়, রাষ্ট্রীয় সম্পদের অপচয় বাড়ে। দুর্নীতির ফলে ক্ষমতাবান শ্রেণির মানুষেরা সম্পদের পাহাড় গড়ে তোলে এবং দরিদ্র শ্রেণির মানুষের আয় না বাড়ার ফলে ধনী দরিদ্রের আয়ের বৈষম্য বেড়ে যায়। দুর্নীতির অবাধ বিস্তারে মানব উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং দেশের সাধারণ জনগণ, বিশেষ করে নারী, শিশু ও সংখ্যালঘু গোষ্ঠীর মত যারা সমাজে বঞ্চিত তারাই দুর্নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফলে সামাজিক ন্যায় বিচার ব্যাহত হয় এবং সুযোগ সীমিত হবার কারণে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। দুর্নীতির কারণে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রশাসনিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ফলে সরকার ও রাষ্ট্রের উপর জনগণের আস্থা নষ্ট হয় এবং জাতি ক্রমান্বয়ে দিক নির্দেশনাহীন ও নিরাপত্তাহীনতা বোধ করে। তাই বলা যায় যে, দুর্নীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
দুর্নীতি একটি দেশের উন্নয়নের অন্তরায়- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর