উদ্দীপকে রফিকের আচরণে জন্ম পরবর্তী পরিষেশের যেসব উপাদান দায়ী বলে আমি মনে করি তা হলো- পরিবার, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, সামাজিক সংগঠন প্রভৃতি। নিচে বিশ্লেষণ করা হলো:
১. পরিবার: জন্মগ্রহণের পর শিশু প্রথম মাতা-পিতা বা পরিবারের পরশ পেয়ে থাকে। মায়ের পরশ, পিতার ভালোবাসা এবং ভাই-বোনের স্নেহ মমতা শিশুর অসহায়ত্ব দূর করে তার নিরাপত্তা নিশ্চিত করে। পরিবার থেকে যদি সে কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় সহায়তা পায় তবে তার ব্যক্তিত্ব পরবর্তীতে সমাজ উপযোগী হবে। তার ব্যতিক্রম হলে অর্থাৎ পিতা-মাতা যদি তাকে অতি আদর বা অতি শাসন করে তবে তার ব্যক্তিতে নেতিবাচক প্রভাব দেখা দেয়।
২.খেলার সাথী: শিশুর সামাজীকরণ ও ব্যক্তিত্ব বিকাশে খেলার সাথীরা। শক্তিশালী ভূমিকা পালন করে থাকে। গবেষণায় দেখা গিয়েছে যে, অপেক্ষাকৃত দরিদ্র লোকেরা যে মহল্লায় বাস করে সেখানকার শিশুরা অধিক অপরাধ করে। পক্ষান্তরে শহরতলীর ভদ্র আবাসিক এলাকায় অপরাধ অনেক কম হয়। খেলার সাথীরা শিক্ষাগত অবস্থা, মূল্যবোধ ও ব্যক্তিত্বের ওপর প্রভাব বিস্তার করে থাকে।
৩. শিক্ষা প্রতিষ্ঠান: শিশুকে তার স্কুলে নতুন পরিবেশে খাপ
খাওয়াতে হয়। এখানে সে গৃহের মতো ব্যক্তিগত যত্ন ও মনোযোগ পায় না। তাছাড়া শিশুকে স্কুলের নিয়মকানুন মেনে চলতে হয়। ফলে শিশুর মধ্যে উদ্যোগ নেয়ার ক্ষমতা, স্বাধীনচেতা মনোভাব, সহযোগিতা, প্রতিযোগিতা, নিয়মানুবর্তিতা প্রভৃতি যোগ্যতা আসতে থাকে।
৪. প্রাকৃতিক পরিবেশ: প্রাকৃতিক পরিবেশ হলো ভূ-প্রকৃতি, জলবায়ু, গাছ-পালা, বন-জঙ্গল, নদী-নালা, পাহাড়-পর্বত প্রভৃতি। পাহাড়ি ও সমতলে বসবাসকারী ব্যক্তির ব্যক্তিত্বে পার্থক্য রয়েছে। ইউরোপ এবং এশিয়ার লোকদের মধ্যে বেশ পার্থক্য বিদ্যমান যার মূলে রয়েছে প্রাকৃতিক পরিবেশ।
৫. সামাজিক পরিবেশ মানুষ সামাজিক জীব। সে একা একা থাকতে পারে না। সমাজের সকলের সাথে মিলে মিশে থাকতে চায়। ধর্মীয় মূল্যবোধ, রাজনীতি, সামাজিক নিয়ম-কানুন ইত্যাদি শিশুর উপর প্রভাব বিস্তার করে থাকে।
৬. সামাজিক সংগঠন সাহিত্য বিষয়ক, সংস্কৃতি বিষয়ক, সমাজসেবামূলক, ধর্মীয়, রাজনৈতিক প্রভৃতি সংগঠন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে।
উদ্দীপকে রফিক দশম শ্রেণির ছাত্র এবং একক পরিবারের সন্তান। রফিকের বাবা-মা প্রায়ই ঝগড়া করে। কোনো ভুল করলে বাবা-মা তাকে শাস্তি দেয়। রফিক ও বন্ধুদের সাথে প্রায়ই মারামারি করে। অর্থাৎ রফিকের আলোচিত আচরণের পিছনে জন্ম পরবর্তী উক্ত কারণগুলো বিদ্যমান।