বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বেশি আবেগপ্রবণ হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: শৈশবকাল এবং যৌবনকালের মধ্যবর্তী সময়কে বয়ঃসন্ধিকাল বলা হয়। অর্থাৎ শৈশবকাল শেষ হওয়ার পর যৌবনকালে পদার্পণের জন্য যে সময়ে দৈহিক, মানসিক ও সামাজিক প্রস্তুতি চলে তাকে বয়ঃসন্ধিকাল বলে। সাধারণত ১১-১৩ বছর বয়সকে বয়ঃসন্ধিকাল হিসেবে চিহ্নিত করা হয়। বয়ঃসন্ধিকালে যে আবেগীয় পরিবর্তন পরিলক্ষিত হয় তার মূল কারণ হলো অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনের প্রভাব বয়ঃসন্ধিকালে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত গোনাডোট্রপিক হরমোনের সক্রিয়তা বৃদ্ধি পায় এবং যৌনগ্রন্থির কর্মকান্ডের উপর প্রভাব বিস্তার করে। এ সময় ছেলেদের ক্ষেত্রে এন্ড্রোজেন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন নামক যৌন হরমোন ক্ষরিত হয় এবং স্ব দৈহিক বৈশিষ্ট্য লাভ করে। বয়ঃসন্ধিকালে আবেগের আধিক্য দেখা দেয়। অভিমান, রাগে ফেটে পড়া, সামান্য কারণে কেঁদে ফেলা ইত্যাদি প্রাথমিক বয়ঃসন্ধিকালের স্বাভাবিক প্রতিক্রিয়া।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বেশি আবেগপ্রবণ হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর