সিমির জীবনে যে ঘটনাটি ঘটেছে আমার পাঠ্যবইয়ের একটি অংশ ইন্ড টিজিংকে নির্দেশ করে যার জন্য সিমিকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছে।
ব্যাখ্যা: বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বেকারত্ব, অশিক্ষা, দারিদ্র্য, জনসংখ্যার আধিক্য ইত্যাদি সমস্যা বর্তমান। এর পাশাপাশি আরেকটি সামাজিক ব্যাধি সাম্প্রতিককালে প্রকাশিত হয়েছে, যার নাম ইভ টিজিং। 'বর্তমানে 'ইভ টিজিং' আমাদের সমাজে ভয়াবহ ক্যান্সার। রোগের মতো প্রকট আকার ধারণ করেছে।
'ইভ টিজিং' ধারণাটি যৌন হয়রানির একটি অমার্জিত ভাষা যা সৃষ্টি বিবরণে পবিত্র কুরআন ও বাইবেলে বর্ণিত প্রথম নারী 'হাওয়া' ও 'ইড' কে নির্দেশ করেছে। ইভ টিজিং শব্দটির বাংলা প্রতিশব্দ হিসেবে ধরা হয় 'নারীকে উত্ত্যক্ত করা'। ইভ টিজিং হলো এক ধরনের নারী নির্যাতন। স্কুল-কলেজগামী ছাত্রী, শিক্ষক, কর্মজীবী নারীসহ প্রতিটি নারীই তার চলাফেরার পথে প্রায়ই কোনো না কোনোভাবে ইভ টিজিং-এর স্বীকার হয়ে থাকেন। মোবাইল ফোন, ইন্টারনেট তথ্য প্রযুক্তি নির্ভর অপব্যবহারের অপকৌশলসহ বাচনিক, অবাচনিক কিংবা শারীরিক উপায়ে বখাটেরা ইভ টিজিং করে থাকে। ইভ টিজিংয়ের ধরনগুলো হলো- শিষ বাজানো, উদ্দেশ্যপূর্ণ যৌন আবেদনময়ী গান গাওয়া, বাচনিক অশালীন মন্তব্য, হুমকি-প্রদান, অবৈধ যৌন সম্পর্কের দাবি বা অনুরোধ, লম্পট চাহনী, অশ্লীল অঙ্গভঙ্গি, যৌন অর্থবাহী ছবি বা ভিডিও দেখানো, অস্বস্তিপূর্ণ অপলক দৃষ্টি, পিছু নেওয়া, মোবাইলে কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠানো, শারীরিকভাবে ঘাড় ও কাঁধে হাত দেওয়া, গা ঘেঁষে দাঁড়ানো, জড়িয়ে ধরা, শরীরে ধাক্কা দেওয়া ইত্যাদি।