শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ। কারণ আবেগীয় বিকাশের মাধ্যমে ব্যক্তি নিজের আবেগসমূহের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পারে। শৈশবের প্রথম পর্যায়ে প্রায় শিশুরা নির্দিষ্ট আবেগ প্রকাশ করে। সামান্য কারণে তীব্র আবেগ প্রকাশ পায় যা নিয়ন্ত্রণ করা কঠিন। কিন্তু মেজাজ দেখানো, রাগ করা, উদাসীনতা ইত্যাদি আবেগময় প্রতিক্রিয়া যে সঙ্গী সাথীর পছন্দ নয়, তা শৈশবের শেষ পর্যায়ে ছেলেমেয়েরা অল্প দিনের মধ্যেই বুঝতে শেখে। ধীরে ধীরে এও বুঝতে শিখে যে রাগে ফেটে পড়াকে বন্ধুরা ছেলেমি ভাবে। একইভাবে ভয় পেয়ে সরে গেলে কাপুরুষতার পরিচয় মনে করে। সেজন্য শৈশবের শেষ পর্যায়ে ছেলেমেয়ে নিজেদের আবেগ অন্যের সামনে যাতে প্রকাশ না পায় সে বিষয়ে সচেষ্ট হয়। শৈশবের শেষ পর্যায়ে আনন্দ প্রকাশ করাই হচ্ছে আবেগের বৈশিষ্ট্য। তারা আবেগ প্রকাশ করতে গিয়ে খিলখিল করে হাসে। হাত-পা ছোঁড়ে, লাফালাফি করে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর