রোমেলের ক্ষেত্রে জন্ম পরবর্তী কোন পরিবেশের প্রভাব উল্লেখ করা হয়েছে? পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রোমেলের ক্ষেত্রে জন্ম পরবর্তী প্রাকৃতিক পরিবেশের উল্লেখ করা হয়েছে। নিচে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-প্রাকৃতিক পরিবেশ ব্যক্তির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ বলতে বুঝায় ভূ-প্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, আলো-বাতাস, গাছ-পালা, বন-জঙ্গল, পাহাড়-পর্বত, নদী-নালা প্রভৃতি। সমতল ভূমিতে বেড়ে উঠা ব্যক্তির জীবন প্রণালি পাহাড়ি এলাকায় বেড়ে উঠা ব্যক্তি থেকে আলাদা। অথবা শীতপ্রধান অঞ্চলের লোকের সাথে গরম প্রধান অঞ্চলের লোকের তুলনা করলে তাদের মধ্যে বিস্তর পার্থক্য দেখা যায়। বিভিন্ন অঞ্চলের লোকদের মধ্যে দৈহিক গড়ন ও চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার মূলে রয়েছে প্রাকৃতিক পরিবেশের প্রভাব। উপরোক্ত আলোচনায় দেখা যায়, রোমেল সুঠামদেহী, প্রচন্ড সাহসী ও পরিশ্রমী হিসেবে বেড়ে উঠার পেছনে জন্মপরবর্তী পরিবেশ তথা উপকূলীয় খোলা আবহাওয়ার প্রাকৃতিক পরিবেশের প্রভাব বিস্তার করেছে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
রোমেলের ক্ষেত্রে জন্ম পরবর্তী কোন পরিবেশের প্রভাব উল্লেখ করা হয়েছে?…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর