উদ্দীপকের শেষের বাক্যটির তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটি হলো ৬ বছর বয়সী রিনা স্কুলে লেখাপড়া। করার মধ্যদিয়ে শৈশবের প্রথম পর্যায়ে অর্জিত ধারণাসমূহের অনেক অর্থ খুঁজে পায়। ৬ বছর বয়স থেকে যৌন পরিপক্ষতা অর্জন না করা পর্যন্ত বয়সকে বাল্যকালের অন্তর্ভুক্ত করা হয়। এটি শৈশবের শেষ পর্যায়। স্কুলে লেখাপড়া করার মধ্যদিয়ে এ বয়সী শিশুরা পূর্বের বয়সের অর্জিত ধারণার অনেক নতুন অর্থ খুঁজে পায়। অর্থাৎ শৈশবের প্রথম পর্যায়ে অর্জিত অস্পষ্ট ও ভাষাভাষা ধারণাগুলো এ সময়ে নির্দিষ্ট অর্থবোধক ধারণায় রূপান্তরিত হয়। এ বয়সী শিশুরা পাঠ্যবই বা অন্যান্য বই পড়ে পরিচিত শব্দের নতুন অর্থ শেখে এবং চারপাশের মানুষ, প্রাণী ও জড়বস্তু সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টির ফলে বোধ শক্তির প্রসার ঘটে। বাল্যকালে ছেলে-মেয়েরা গতিময়তাকে জীবনের পরিচয় বলে ধারণা লাভকরে এবং মৃত্যুকে ভালোভাবে উপলব্ধি করতে পারে। এরা সমবয়সী দলের আদর্শানুযায়ী কুৎসিত বা সৌন্দর্যকে বিচার করে। এরা সমাজে প্রচলিত লিঙ্গ সম্পর্কিত ধারণাসমূহ লাভ করার পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে পরকাল, সংখ্যার ব্যবহারের রীতিনীতি এবং স্থান ও কাল সম্পর্কে ধারণা লাভ করতে পারে। এ' বয়সী ছেলে-মেয়েরা শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের কার্যাবলি সম্পর্কে অসম্পূর্ণ ধারণার অধিকারী হলেও নিজের ক্ষমতা ও কৃতিত্ব সম্পর্কে ধারণা লাভ করে থাকে। এছাড়াও এরা বিভিন্ন সামাজিক আচরণ সম্পর্কে সচেতন হয়ে উঠে এবং এরা ব্যঙ্গচিত্র, কার্টুন প্রভৃতি দেখে আনন্দিত হয়। উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, উদ্দীপকে রিনার বয়স ৬ বছর হওয়ায় সে তার শৈশবের প্রথম পর্যায়ে অর্জিত জীবন, মৃত্যু, সৌন্দর্য, সংখ্যা, স্থান, সময় প্রভৃতি সম্পর্কে ধারণাসমূহের অনেক নতুন অর্থ খুঁজে 'পায়। এক্ষেত্রে তার স্কুলের পড়ালেখা, সমবয়সীদের আচরণ প্রভৃতি ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
উদ্দীপকের শেষের বাক্যটির তাৎপর্য মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর