মানব আচরণে বংশগতি ও পরিবেশের প্রভাব তোমার বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: মানব আচরণে বংশগতি ও পরিবেশের প্রভাব বইয়ের আলোকে নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের আচরণ বংশগতি ও পরিবেশ উভয়ের দ্বারাই প্রভাবিত। কালম্যান (Kallman, 1937) অভিন্ন যমজ সন্তানদের কতকগুলো আচরণ পর্যবেক্ষণ করে বলেছেন যমজদের একজনের মধ্যে সিজোফ্রেনিয়া রোগ হলে আরেকজনের এ রোগ হওয়ার সম্ভাবনা শতকরা ৮৬ ভাগ। বংশগতির গুরুত্ব পর্যালোচনার ক্ষেত্রে জিউক্স ও এডওয়ার্ডস পরিবারদ্বয়ের উপর পরিচালিত গবেষণাটি অতীব গুরুত্বপূর্ণ। এ সমীক্ষায় দেখা যায় 'জিউক' পদবি ধারণকারীদেরকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন জেলে অধিক সংখ্যায় দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত অপর এক সমীক্ষায় দেখা যায়, বংশানুক্রমিকভাবে সুখ্যাত এডওয়ার্ড পরিবারের সদগুণসমূহ সেই পরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয়েছে। মানব আচরণে পরিবেশের প্রভাব নিরূপণের জন্য নিউম্যান, ফ্রিম্যান এবং হলজিঙ্গার (১৯৩৭) একটি গবেষণা পরিচালনা করেন। তারা এক জোড়া যমজ শিশুকে দুটি ভিন্ন পরিবেশে রাখেন। ১০ বছর বয়সে দেখা যায় যে, ভিন্ন পরিবেশে পালিত হলেও তারা প্রায় একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলি অর্জন করেছে। কিংসলে ডেভিস ৬ বছর একটি কক্ষে আবদ্ধ থাকা ইসাবেলা নামক এক শিশুকে দুই বছর প্রশিক্ষণের দেখেন সে কথা বলতে শিখে এবং তার বুদ্ধ্যঙ্ক ৩ গুণ বৃদ্ধি পায়।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
মানব আচরণে বংশগতি ও পরিবেশের প্রভাব তোমার বইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর