রিয়ার বিকাশের ধারণাসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে রিয়ার মধ্যে বিকশিত ধারণাসমূহ হচ্ছে- জীবন, মৃত্যু, সৌন্দর্য, লিঙ্গ নির্ধারিত আচরণ, ওজন, সংখ্যা, সময়, স্থান, অঙ্গ-প্রত্যঙ্গের কার্যাবলি, সামাজিক চেতনা ইত্যাদি। উদ্দীপকে রিয়া প্রথমে জীব ও জড়ের মধ্যে পার্থক্য করতে পারে না। পরবর্তীতে তারা যাদের জীবন আছে তাদের আলাদা করে চিনতে। পারে, তাদের কাছ থেকে কোনো কিছু চলে যাওয়াকে মৃত্যুর সমান মনে করে। ধীরে ধীরে তারা মৃত্যুকে জীবনের পরিণতি হিসেবে বুঝতে পারে। এরা বাজনার সুর ও ছন্দ উপভোগ করতে পারে, তাছাড়া এরা ভিন্ন ভিন্ন বস্তুর ওজন বুঝতে না পারলেও ৫/৬ পর্যন্ত। গণনা করতে পারে এবং সপ্তাহের এক/দুই দিনের নাম বলতে পারে। এরা নিজের ডান, বাম, উপর এবং নিচ সম্পর্কে ধারণা লাভ করার পাশাপাশি নিজের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের নাম ও কার্যাবলি শিখতে। পারে। এরা ক্রমান্বয়ে সামাজিকভাবে সচেতন হয়ে উঠে। উদ্দীপকে রিয়ার বয়স ৪ বছর। সে মানুষ, বস্তু ও পরিবেশ সম্পর্কে জানতে কৌতূহলী হয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। তাই উপরোক্ত আলোচনা হতে বলা যায় রিয়ার মধ্যে শৈশবের প্রথম পর্যায়ের বুদ্ধিবৃত্তিক ধারণাসমূহ বিকাশ লাভ করেছে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
রিয়ার বিকাশের ধারণাসমূহ আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর