শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ মেয়ে হওয়ার জন্য রুমাকে তার স্বামীর পরিবার দায়ী করে, এটা কি ঠিক? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ মেয়ে হওয়ার জন্য রুমাকে তার স্বামীর পরিবার দায়ী করে, এটা ঠিক নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য ও একমাত্র কারণ ব্যতিক্রমী সেক্স ক্রোমোসোম Y, যা শুধু পিতার কাছেই থাকে। আর XY সেক্স ক্রোমোসোম ছেলে সন্তানেরই অস্তিত্ব নির্দেশ করে। গর্ভজাত সন্তান ছেলে না মেয়ে হবে, তা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করছে সন্তান ছেলে না মেয়ে হবে। পরিপক্ক ডিম্বাণুতে থাকে ২২টি সমরূপী ক্রোমোসোম এবং একটি X ক্রোমোসোম। অপরপক্ষে, শুক্রাণুতে থাকে ২২টি সমরূপী এবং একটি X অথবা একটি Y ক্রোমোসোম। সমরূপী ক্রোমোসোমকে অটোজোম এবং X ও Y কে যৌন ক্রোমোসোম বলা হয়। এ X এবং Y ক্রোমোসোমগুলোই শিশুর লিঙ্গ নির্ধারণ করে। X ক্রোমোসোম বহনকারী ডিম্বাণু যদি Y ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে শিশুটি ছেলে (XY) হবে; আর যদি ডিম্বাণু X ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তবে শিশুটি মেয়ে (XX) হবে। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, কন্যা সন্তান হওয়ার জন্য রুমাকে দায়ী করা সঠিক নয়।

HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ মেয়ে হওয়ার জন্য রুমাকে তার স্বামীর পরিবার দায়ী করে, এ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রুমার দুই মেয়ে সন্তানের পর আবারও মেয়ে হয়। তার স্বামীর পরিবারের সবাই তাকেই দোষারোপ করে। রুমা প্রায়ই মন খারাপ করে থাকে। [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা]

উত্তর

বংশগতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার দোষগুণ, চেহারার ভিন্নতা, বর্ণ ইত্যাদি তার বংশধরদের মধ্যে সঞ্চারিত করে।

উত্তর

নৈতিক আদর্শ সমৃদ্ধ আচরণ শিখতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়, তবে এ ধরনের আচরণের সূত্রপাত হয় দু'বছর বয়স থেকে। শিশুরা এ সময়ে বিচার বিবেচনা না করে স্বতঃক্রিয়ভাবে নীতিমালা মেনে চলে। পরিবারের প্রধানকে তারা সর্বশক্তিমান মনে করে। দ্বিতীয় পর্যায়ে এসে শিশুরা বড়দের মেনে চলতে চায় এবং তাদের অনুসরণ করে। এভাবেই তারা পরিবার থেকে নিয়মানুবর্তিতার গুরুত্ব, পুরস্কার, শান্তি, সামঞ্জস্যতা প্রভৃতি বিষয় শিখে। তাই বলা যায় নৈতিক বিকাশে পরিবার খুবই গুরুত্বপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ মেয়ে হওয়ার জন্য রুমাকে তার স্বামীর পরিবার দায়ী করে, এটা ঠিক নয়। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো- শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য ও একমাত্র কারণ ব্যতিক্রমী সেক্স ক্রোমোসোম Y, যা শুধু পিতার কাছেই থাকে। আর XY সেক্স ক্রোমোসোম ছেলে সন্তানেরই অস্তিত্ব নির্দেশ করে। গর্ভজাত সন্তান ছেলে না মেয়ে হবে, তা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করছে সন্তান ছেলে না মেয়ে হবে। পরিপক্ক ডিম্বাণুতে থাকে ২২টি সমরূপী ক্রোমোসোম এবং একটি X ক্রোমোসোম। অপরপক্ষে, শুক্রাণুতে থাকে ২২টি সমরূপী এবং একটি X অথবা একটি Y ক্রোমোসোম। সমরূপী ক্রোমোসোমকে অটোজোম এবং X ও Y কে যৌন ক্রোমোসোম বলা হয়। এ X এবং Y ক্রোমোসোমগুলোই শিশুর লিঙ্গ নির্ধারণ করে। X ক্রোমোসোম বহনকারী ডিম্বাণু যদি Y ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে শিশুটি ছেলে (XY) হবে; আর যদি ডিম্বাণু X ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তবে শিশুটি মেয়ে (XX) হবে। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে, কন্যা সন্তান হওয়ার জন্য রুমাকে দায়ী করা সঠিক নয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ জন্ম পরবর্তী পরিবেশের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে। একে দুইভাগে ভাগ করা যায়। যথা- প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। অর্থাৎ 'খ' চিহ্নিত স্থানে হবে সামাজিক পরিবেশ। নিচে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো বিশ্লেষণ করা হলো- ১. প্রাকৃতিক পরিবেশ: প্রাকৃতিক পরিবেশ ব্যক্তির জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রাকৃতিক পরিবেশ বলতে বুঝায় ভূ-প্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, আলো-বাতাস, গাছ-পালা, বন-জঙ্গল, পাহাড়-পর্বত, নদী-নালা প্রভৃতি। সমতল ভূমিতে বেড়ে উঠা ব্যক্তির জীবন প্রণালী পাহাড়ী এলাকায় বেড়ে উঠা ব্যক্তি থেকে আলাদা। বিভিন্ন অঞ্চলে লোকদের মধ্যে দৈহিক গড়ন ও চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতার মূলে রয়েছে প্রাকৃতিক পরিবেশের প্রভাব। ২. সামাজিক পরিবেশ: মানুষ সামাজিক জীব। সামাজিক পরিবেশ তার জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। সামাজিক পরিবেশের মূল উপাদানসমূহ হলো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সংগীদল, সামাজিক সংগঠন প্রভৃতি। পরিবার: সামাজিক পরিবেশের প্রথম পর্যায় হলো পরিবার। মায়ের আদর, বাবার স্নেহ এবং ভাই-বোনদের মমত্ববোধ শিশুর বিকাশকে সহায়তা করে। কিন্তু বাবা-মার অনাদর এবং অবহেলা শিশুর ব্যক্তিত্বের বিকাশে বিঘ্ন ঘটায়। যে পরিবারে শিশুর সাথে পিতামাতার সম্পর্ক মধুর, পারিবারিক পরিবেশ সৌহার্দ্যপূর্ণ সে পরিবারের শিশুর ব্যক্তিত্ব সুন্দরভাবে বিকশিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান: শিশুর ব্যক্তিত্ব বিকাশে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিশুর নিকট শিক্ষক আদর্শ প্রতীক হিসেবে বিবেচিত হয়। একজন আদর্শ শিক্ষক ছাত্রকে পাঠ্যবই পড়ানোর পাশাপাশি তার চারিত্রিক, দৈহিক ও মানসিক বিকাশের প্রতিও গুরুত্ব দিয়ে থাকেন। শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করে সমাজের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অনন্য ভূমিকা পালন করে থাকেন। সামাজিক সংগঠন: বিভিন্ন সামাজিক সংগঠন ব্যক্তির পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন রয়েছে। যেমন- ১. সাহিত্য বিষয়ক সংগঠন, ২. সংস্কৃতি বিষয়ক সংগঠন, ৩. সমাজসেবামূলক সংগঠন, ৪. রাজনৈতিক সংগঠন, ৫. ধর্মীয় সংগঠন, ৬. ক্রীড়া সংগঠন ইত্যাদি। এগুলো ছাড়াও সামাজিক রীতিনীতি, কৃষ্টি, ধর্মীয় অনুশাসন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, কর্মক্ষেত্র প্রভৃতি ক্ষেত্রে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSCPsychology 1st PaperChapter 2 : আচরন ও আচরণের বিকাশ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বান্দরবানে এক উপজাতি দরিদ্র পরিবারে ডালিয়া ও জন নামে যমজ ভাই-বোন জন্ম নেয়। দু' ভাই বোনের চোখের রং মায়ের মতো। অর্থাভাবে ও ভবিষ্যৎ জীবনের উন্নতির চিন্তা করে বাবা-মা জনকে ৫ বছর বয়সে ঢাকার এক শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের নিকট দত্তক দেয়। ২০ বছর বয়সে জনকে বান্দরবানে পরিবারের নিকট বেড়াতে নিয়ে গেলে প্রকৃত বাবা-মা ভাই-বোনের চাল-চলন, কথা-বার্তা ও আচরণে বেশি পার্থক্য দেখতে পান।
আচরণ কী?
মায়ের অসুস্থতা কীভাবে গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে?
জন কোন ধরনের যজম? ব্যাখ্যা কর।
ডালিয়া ও জনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব অধিক? মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সিমি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী ছিল। পাড়ার বখাটে যুবকদের। অত্যাচার সইতে না পেরে গত ২৩ ডিসেম্বর ২০০১ সিমি আত্মহত্যা করে।। মতিঝিল টিএ্যান্ডটি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করার পর সিমি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হয়। প্রতিদিন সে খিলগাঁও থেকে নারায়ণগঞ্জ যাতায়াত করতো। চারুকলার খরচ চালানোর জন্য সিমি এবি ফ্যাশান মেকার নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করতো। এছাড়া সহপাঠীসহ বিয়ে ও অন্যান্য অনুষ্ঠানে আলপনা ও অন্যান্য সাজ-সজ্জার কাজ করতো। এসব কাজের সময় সিমির মাঝেমধ্যে বাড়ি ফিরতে রাত হতো। এ নিয়ে স্থানীয় মাস্তান মোফাজ্জল, দোয়েল, খলিলসহ কয়েকজন। তাকে বিভিন্নভাবে উত্যক্ত করতো। নানা ধরনের অম্লীল কথা শোনাত।
নৈতিক বিকাশ কী?
শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
সিমির জীবনে যে ঘটনাটি ঘটেছে তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? তা ব্যাখ্যা কর।
সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের কী করণীয়? তোমার মতামত বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মন্টু ও সেন্টু অভিন্ন যমজ সন্তান। কোনো এক দরিদ্র পরিবারে তাদের বাস। কোনো এক প্রফেসর মন্টুকে দত্তক হিসেবে নিয়ে আসেন তাদের পরিবারে। ছেলে হিসেবে তারা তাকে আদরযত্ন দিয়ে লালন-পালন করেন। মন্টু পরবর্তীতে একটি ভালো চাকরি পেল। ঐ সময় মন্টু ও সেন্টুর বুদ্ধ্যঙ্ক (IQ) প্রায় একইরকম পাওয়া গেল।
বংশগতি কী
লিঙ্গ নির্ধারণ কীভাবে হয়?
সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।
মন্টু ও সেন্টুর ব্যাপারে বংশগতি ও পরিবেশের যে প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফজলু ও সাবিহা ভালবাসাবাসি করে বিয়ে করেছে। সাবিহার ধূসর বর্ণ চোখ এবং কালো চুল ফজলুকে মোহিত করেছে। তাদের যজম সন্তান হলো- একটি ছেলে ও একটি মেয়ে। সন্তানের চোখ মায়ের। মতো ধূসর এবং চুল খুবই কালো। বাবা ছেলেকে নিয়ে বিলেত গেলেন। ১৫ বৎসর পর আবার বাসায় ফিরে এলেন। দেখা গেল, দুই ভাই-বোনের কথাবার্তা ও কাজেকর্মে পার্থক্য পরিলক্ষিত হলো।
বুদ্ধিবৃত্তিক বিকাশ কী?
শিশুর আবেগীয় বিকাশ গুরুত্বপূর্ণ কেন?
ফজলু ও সাবিহা দম্পতির সন্তান ভিন্ন যমজ না অভিন্ন যমজ-ব্যাখ্যা কর।
যমজ সন্তানদের আচরণের ভিন্নতার মূলে কোন কারণটির প্রভাব বেশি? বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দৃশ্যকল্প-১: চিনু ও মিনু দু'বোন। চিনুর বিয়ে হলো। সে শহরে গেল এবং একটি ভালো চাকরিও পেল। মিনুরও বিয়ে হলো। সে স্বামী-সন্তান নিয়ে সুখে আছে। মিনুর ছেলে সুন্দর স্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী। কিন্তু চিনুর ছেলে দুর্বল ও খিটখিটে মেজাজের। সে মাঠের অভাবে খেলতে পারে না। তাছাড়া চাকরির কারণে চিনু ছেলেকে সময় দিতে পারে না। দৃশ্যকল্প-২: ১০ সদস্যের পরিবার নিয়ে চম্পা কঠিন সময় পার করছে। চম্পা সন্তান সম্ভবা। সদস্য বেশি থাকার কারণে সে সময়মতো খেতে পারে না। যখন যা পায় তাই খেয়ে নেয়। সন্তান। হওয়ার পর সে রক্তশূন্যতায় ভোগে।
বংশগতি কী?
বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা বেশি আবেগপ্রবণ হয় কেন? ব্যাখ্যা কর।
চম্পার শিশুর ক্ষেত্রে জন্ম পূর্ববর্তী পরিবেশের কোন উপাদানটি দায়ী? ব্যাখ্যা কর।
চিনু ও মিনু সন্তানদের ওপর জন্ম পরবর্তী পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রফিক ও শফিক দশম শেণির ছাত্র। রফিক একক পরিবারের সন্তান। রফিকের বাবা-মা প্রায়ই ঝগড়া করে। কোন ভুল করলে বাবা-মা তাকে শাস্তি দেয়। রফিকও বন্ধুদের সাথে প্রায়ই মারামারি করে। শফিক যৌথ পরিবারের সন্তান। মা তাকে খুব ভালোবাসে। সে খেলাধুলা, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক কাজে অগ্রগণ্য। তার বন্ধুরা তাকে খুব আদর করে।
আবেগ কী?
বংশগতির দৈহিক উৎস বলতে কী বোঝায়?
শফিকের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষণীয়? ব্যাখ্যা কর।
রফিকের আচরণে জন্ম পরবর্তী পরিবেশের কোন কোন উপাদান দায়ী বলে মনে কর? ঘটনাটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

ডালিয়া ও জনের ক্ষেত্রে কোন উপাদানের প্রভাব অধিক? মতামত দাও।জন কোন ধরনের যজম? ব্যাখ্যা কর।সিমির জীবনের ঘটনাটি প্রতিরোধের জন্য দেশের সকল মানুষের কী করণীয়? তোমার মতামত বিশ্সিমির জীবনে যে ঘটনাটি ঘটেছে তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে? তা ব্যাখমন্টু ও সেন্টুর ব্যাপারে বংশগতি ও পরিবেশের যে প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা কর।সেন্টুর জীবনে পরিবেশের প্রভাব ব্যাখ্যা কর।যমজ সন্তানদের আচরণের ভিন্নতার মূলে কোন কারণটির প্রভাব বেশি? বিশ্লেষণ কর।ফজলু ও সাবিহা দম্পতির সন্তান ভিন্ন যমজ না অভিন্ন যমজ-ব্যাখ্যা কর।চিনু ও মিনু সন্তানদের ওপর জন্ম পরবর্তী পরিবেশের প্রভাব বিশ্লেষণ কর।চম্পার শিশুর ক্ষেত্রে জন্ম পূর্ববর্তী পরিবেশের কোন উপাদানটি দায়ী? ব্যাখ্যা কর।রফিকের আচরণে জন্ম পরবর্তী পরিবেশের কোন কোন উপাদান দায়ী বলে মনে কর? ঘটনাটি বিশ্লেশফিকের আচরণে কোন ধরনের বিকাশ লক্ষণীয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।