পারুল অপুষ্ট ও চম্পা বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে জন্ম পূর্ববর্তী কোন উপাদানের প্রভাব রয়েছে ? ব্যখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ পারুল অপুষ্ট ও চম্পা বিকলাঙ্গ শিশুর জন্ম দেওয়ার ক্ষেত্রে জন্মপূর্ববর্তী যে উপাদানের প্রভাব রয়েছে তা হলো- মায়ের পুষ্টি ও মায়ের আবেগ। নিচে তা ব্যাখ্যা করা হলো- মায়ের উপযুক্ত খাদ্য গ্রহণ ও পুষ্টিগত মানের উপর গর্ভস্থ শিশুর বিকাশ নির্ভর করছে। মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে তার প্রভাব শিশুর উপর পড়ে। এতে গর্ভস্থ শিশুর দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় বিশেষভাবে মস্তিষ্কের বৃদ্ধি ও বিকাশ যথোপযুক্তভাবে সম্পন্ন হয় না (Naeye, Blanc and Paul, ১৯৭৩)। তাই মায়েদের পুষ্টির জন্য আমিষ, শর্করা, স্নেহজাতীয় এবং ভিটামিনযুক্ত খাদ্য উপাদান প্রয়োজন যা গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশকে সুন্দর ও সাবলীল করে তোলে। উদ্দীপকে গর্ভাবস্থায় পারুল যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাদ্য না খাওয়ার কারণে সে অপুষ্ট শিশুর জন্ম দিয়েছে। আবার, গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য মাকে হাসি-খুশি ও আশঙ্কামুক্ত থাকতে হয়। মায়ের আবেগ গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে। অতিরিক্ত আনন্দ, ক্রোধ বা ভয়, আশঙ্কা প্রভৃতির ফলে হৃৎপিন্ডের ক্রিয়া বেড়ে যায়, রক্তচাপ বেড়ে যায়, এড্রিনাল গ্রন্থির ক্ষরণ বেড়ে যায় যা গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলে। উদ্দীপকে চম্পা স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের দুর্ব্যবহারে সবসময় মনমরা হয়ে থাকত, আতঙ্কে দিন কাটাত ও নিজেকে অসহায় ভাবত। যার প্রেক্ষিতে সেও একটি বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
পারুল অপুষ্ট ও চম্পা বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে জন্ম পূর্ব…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর