ধনুর কাজকর্মে আচরণের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে ধনুর কাজকর্মে আচরণের যে দিকটি ফুটে উঠেছে তা হলো দুর্নীতি অর্থাৎ অনৈতিক আচরণ। নিচে ধনুর আচরণগত দিকটি ব্যাখ্যা করা হলো- ১. অনৈতিকতা সম্পন্ন ব্যক্তি সমাজের প্রচলিত নিয়ম-কানুন মেনে চলতে চায় না, মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, সুশিক্ষার যথাযথ প্রয়োগ করে না, অন্যের অধিকার হরণ করতে দ্বিধা করে না. ন্যায়ের পথে চলতে চায় না। ২. অন্য মানুষের নিকট হতে সে অবৈধ সুযোগ-সুবিধা নিতে চায় বা নিয়ে থাকে। ৩. অনৈতিকতা সম্পন্ন ব্যক্তি সাধারণত বিবেকের দংশন অনুভব করে না। ৪. মানুষকে বিপদে ফেলেই সে আনন্দ পায়। ৫. ঘুষ, দুর্নীতি, সহিসংতা- অনৈতিক আচরণ। উপরোক্ত অনৈতিক আচরণগত কারণে সমাজের সর্বস্তরে আজ অস্থিরতা বিরাজ করছে। প্রায় সকলেই যেন কোনো না কোনো অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত। সুশিক্ষার প্রতি আগ্রহ নেই, নেই ন্যায়ের প্রতি আগ্রহ। বৃদ্ধি পেয়েছে ভোগবাদী প্রবণতা, কর্তব্যে অবহেলা, সহানুভূতির পরিবর্তে মানুষের প্রতি মানুষের অবহেলা, স্বার্থ হাসিলের জন্য ব্যাপক তৎপরতা, জনকল্যাণের প্রতি অনীহা-এসব মানুষের জীবনকে অস্থির করে তুলেছে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
ধনুর কাজকর্মে আচরণের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
