লুবনার অপুষ্ট ও বিকলাঙ্গ সন্তান জন্মদানের পিছনে দায়ী। উপাদানসমূহ বিশ্লেষণ কর
উত্তর: উদ্দীপকে লবুনার অপুষ্ট ও বিকলাঙ্গ সন্তান জন্মদানের পিছনে জন্মপূর্ব পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ দায়ী। নিচে বিশ্লেষণ করা হলো- ১. মায়ের স্বাস্থ্য: মায়ের সাথে গর্ভস্থ শিশুর নাড়ির সম্পর্ক। মায়ের ভালোমন্দের সাথে শিশুর ভালোমন্দ জড়িত। মায়ের স্বাস্থ্য ভালো থাকলে গর্ভস্থ শিশুর স্বাস্থ্যও ভালো থাকবে। কতকগুলো বিশেষ রোগ আছে যা গর্ভস্থ শিশুর উপর প্রভাব ফেলে। যেমন- যক্ষ্মা, সিলিফিস, গনোরিয়া, ডায়াবেটিস, জার্মান হাম ইত্যাদি। ২- মায়ের পুষ্টি: মায়ের উপযুক্ত খাদ্য গ্রহণ ও পুষ্টিগত মানের উপর গর্ভস্থ শিশুর বিকাশ নির্ভর করছে। মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে তার প্রভাব শিশুর উপর পড়ে। ৩. মায়ের বয়স: অল্প বয়সী মায়ের জননযন্ত্র পরিপূর্ণতা লাভ করে না এবং মাও সন্তান ধারণের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে না। আবার বেশি বয়সে সন্তান ধারণ করলে তা অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ৪. মায়ের আবেগ: গর্ভস্থ শিশুর স্বাভাবিক বিকাশের জন্য মাকে হাসি-খুশি ও আশঙ্কামুক্ত থাকতে হয়। মায়ের আবেগ গর্ভস্থ শিশুকে প্রভাবিত করে। ৫. মায়ের কর্মপরিবেশ: কোনো কোনো বিশেষ ধরনের চাকরি গর্ভস্থ শিশুর বিকাশ ধারায় বিঘ্ন ঘটাতে পারে। যেমন- হাসপাতাল, রূপচর্চা কেন্দ্র, ওষুধ পরীক্ষণাগার, কলকারখানা ইত্যাদি। ৬ . ধূমপান ও মাদকাসক্তি: ধূমপান ও মাদকাসক্তি মা ও শিশু উভয়ের জন্যই ক্ষতিকর। গর্ভবতী মায়ের কাছাকাছিও ধূমপান করা উচিত নয়। ৭. গর্ভে ভ্রুণের সংখ্যা: সাধারণত একটি শুক্রাণু ও একটি ডিম্বাণু মিলে। একটি ভূণের সৃষ্টি হয়। কিন্তু যমজ শিশুরা সাধারণত পূর্ণ সময়ের পূর্বেই ভূমিষ্ঠ হওয়ায় দৈহিক ও মানসিকভাবে অপরিপক্ক থাকে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
লুবনার অপুষ্ট ও বিকলাঙ্গ সন্তান জন্মদানের পিছনে দায়ী। উপাদানসমূহ বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর