কমলা কোন ধরনের শিশু ব্যাখ্যা কর।
উত্তর: আলোচ্য প্রশ্নে কমলা একজন ফেরেল মানব। যেসব মানবশিশু জন্মের পর থেকে মানব সমাজে অবস্থান না করে কোনো না কোনো কারণে নির্জন স্থানে বন্য পরিবেশে বেড়ে উঠে তাদেরকে ফেরেল মানব বলা হয়ে থাকে। এরা আজন্ম মানব সমাজের বাইরে বেড়ে উঠে। এসব মানব শুধু অস্পষ্ট ধ্বনি উচ্চারণ করতে পারে। সোজা হয়ে দাঁড়াতে ও হাঁটতেও পারে না। অর্থাৎ একজন মানুষের যেসব বৈশিষ্ট্য থাকা দরকার তা এদের মধ্যে অনুপস্থিত থাকে। রেভারেন্ড জে. সিং-এর স্ত্রী (১৯৩০) ভারতের মেদেনীপুর এলাকা থেকে কমলাকে উদ্ধার করেন যে কিনা বাঘের সাথে বন্য পরিবেশে বেড়ে উঠছিল। কমলার বয়স ছিল আট বছর। ড. সিং বলেন, কমলা হাঁটু ও কনুই এর উপর ভর করে হামাগুড়ি দিত এবং দুই পায়ে ভর করে দৌড় দিত। সে চেটে চেটে পানীয় বা মাংস খেত। দিনের বেলা ঘুমাত এবং রাতে বিভিন্ন স্থানে বিচরণ করত। অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের মধ্যে যেসব বৈশিষ্ট্য থাকে কমলার মধ্যে তা অনুপস্থিত ছিল। মি. সিং এবং মিসেস সিং-এর কয়েক বছরের চেষ্টার ফলে কমলার মধ্যে মানুষের মত আচরণ লক্ষ করা যায়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, কমলা একজন ফেরেল মানব শিশু।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
কমলা কোন ধরনের শিশু ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর