'কন্যা সন্তান হওয়ার জন্য হেলেনা কোনোভাবেই দায়ী নয়' ডাক্তারের এ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: 'কন্যা সন্তান হওয়ার জন্য হেলেনা কোনোভাবেই দায়ী নয়'-ডাক্তারের এ উক্তিটির যথার্থতা নিচে বিশ্লেষণ করা হলো- শিশুর লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাই মুখ্য ও একমাত্র কারণ ব্যতিক্রমী সেক্স ক্রোমোসোম Y. যা শুধু পিতার কাছেই থাকে। আর XY সেক্স ক্রোমোসোম ছেলে সন্তানেরই অস্তিত্ব নির্দেশ করে। গর্ভজাত সন্তান ছেলে না মেয়ে হবে, তা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোন ধরনের শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে তার উপর নির্ভর করছে সন্তান ছেলে না মেয়ে হবে। পরিপক্ষ ডিম্বাণুতে থাকে ২২টি সমরূপী ক্রোমোসোম এবং একটি X ক্রোমোসোম। অপরপক্ষে শুক্রাণুতে থাকে ২২টি সমরূপী এবং একটি X অথবা একটি ক্রোমোসোম। সমরূপী ক্রোমোসোমকে অটোজোম এবং X ও Y কে যৌন ক্রোমোসোম বলা হয়। এ X এবং Y ক্রোমোসোমগুলোই শিশুর লিঙ্গ নির্ধারণ করে। X ক্রোমোসোম বহনকারী ডিম্বাণু যদি Y ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তাহলে শিশুটি ছেলে (XY) হবে; আর যদি ডিম্বাণু X ক্রোমোসোম বহনকারী শুক্রাণুর সাথে মিলিত হয় তবে শিশুটি মেয়ে (XX) হবে। উপরের আলোচনা হতে প্রতীয়মান হয় যে, 'কন্যা সন্তান হওয়ার জন্য হেলেনা কোনভাবেই দায়ী নয়'- ডাক্তারের এ উক্তিটি যথার্থ।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
'কন্যা সন্তান হওয়ার জন্য হেলেনা কোনোভাবেই দায়ী নয়' ডাক্তারের এ উক্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর