আদিবের মধ্যে কোন ধরনের ধারণার বিকাশ ঘটেছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে আদিবের মধ্যে বাল্যকালের বুদ্ধিবৃত্তির ধারণা-সৌন্দর্য, কৌতুকময়তা, সামাজিক আচরণ প্রভৃতির বিকাশ ঘটেছে। নিচে ব্যাখ্যা করা হলো- বাল্যকাল বলতে বোঝায় ছ'বছর বয়স থেকে যৌন পরিপক্বতা অর্জন না করা পর্যন্ত বয়স। এ বয়সকে মনোবিজ্ঞানীরা শৈশবের শেষ পর্যায় হিসেবে চিহ্নিত করেছেন। স্কুলে লেখাপড়া করার মধ্য দিয়ে শিশুরা পূর্বের বয়সের অর্জিত ধারণার অনেক নতুন অর্থ খুঁজে পায়। অর্থাৎ শৈশবের প্রথম পর্যায়ে অর্জিত অস্পষ্ট ও ভাসাভাসা ধারণাগুলো এ সময়ে নির্দিষ্ট অর্থবোধক ধারায় রূপান্তরিত হয়। শিশুমনোবিজ্ঞানী পিয়াজে (Piaget) এ সময়কে শিশুদের "Concrete operation" পর্যায় বলেছেন। এ বয়সে শিশুরা পাঠ্যবই বা অন্যান্য বই পড়ে পরিচিত শব্দের নতুন অর্থ শেখে এবং শব্দের ভুল অর্থ শুধরে নিতে পারে। চারপাশের মানুষ, প্রাণী ও জড়বস্তু সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টির ফলে বোধশক্তির প্রসার ঘটে। সৌন্দর্য: ছেলেমেয়েরা নিজেদের সৌন্দর্য বোধের প্রেক্ষিতে সৌন্দর্যের মূল্যায়ন করে না। এ ব্যাপারে দলীয় আদর্শমানকে মাপকাঠি ধরে সবাই যে বস্তুটি কুৎসিত বা সৌন্দর্য বিবেচনা করে এ বয়সের ছেলেমেয়েরাও তাই করে। কৌতুকময়তা: এ বয়সে শিশুরা ব্যঙ্গচিত্র, কার্টুন প্রভৃতি দেখে আনন্দ পায়। ছেলে-মেয়েদের কাছে যা কৌতুকপ্রদ ও অন্যের দৃষ্টিতে যা কৌতুকের উদ্রেক করে, বাল্যকালে তারা কৌতুকের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারে। সামাজিক আচরণ: ছেলেমেয়েরা বাল্য বয়সে সমবয়সী দলের সাথে সামাজিক, ধর্মীয় ও পারিবারিক অবস্থা সম্পর্কে সচেতন হয়। এসব বৈশিষ্ট্যের প্রেক্ষিতে তারা সমাজে প্রচলিত মনোভাব ও বিশ্বাস অনুধাবন করে। উদ্দীপকে আদিবের কার্যাবলি থেকে প্রতীয়মান হয় যে, আদিবের মধ্যে সৌন্দর্য, কৌতুকময়তা এবং সামাজিক আচরণ সম্পর্কিত বুদ্ধিবৃত্তীয়। ধারণার বিকাশ ঘটেছে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
আদিবের মধ্যে কোন ধরনের ধারণার বিকাশ ঘটেছে? ব্যাখ্যা কর
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর