উল্লেখিত শিশুটির সমস্যা সমাধানে পরিবেশের গুরুত্ব আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের শিশুটি পাঁচ বছর বয়সী হলেও সে হাঁটতে পারত না, এমনকি কথাও বলা শেখেনি। শিশুটির এ ধরনের সমস্যা সমাধানে পরিবেশের কিছু উপাদানের ভূমিকা নিচে আলোচনা করা হলো- ১. পারিবারিক পরিবেশ: শিশু বা ব্যক্তির ক্ষেত্রে তার পারিবারিক পরিবেশ। একটি গুরুত্বপূর্ণ শর্ত। কারণ সামাজিক মর্যাদা, আর্থিক ও শিক্ষাগত অবস্থা, পারিবারিক সম্পর্ক ও মূল্যবোধ ইত্যাদি শিশু বা ব্যক্তির স্বাভাবিক শারীরিক, মানসিক বিকাশ ও আচরণকে প্রভাবিত করে। ২. খেলার সাথী: শিশু বা ব্যক্তি যাদের সঙ্গে উঠা-বসা করে, চলাফেরা করে বা সময় কাটায়, যেমন- খেলার সাথী বা বন্ধু-বান্ধব তাদের আচার-আচরণ, আর্থ-সামাজিক অবস্থা, পারিবারিক ও শিক্ষাগত অবস্থা, মূল্যবোধ ইত্যাদি শিশু বা ব্যক্তির স্বাভাবিক শারীরিক ও মানসিক তথা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। ৩. শিক্ষা প্রতিষ্ঠান: শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম-কানুন, পাঠ্যসূচি, সহপাঠী ও শিক্ষকদের বহুমাত্রিক আচরণ ইত্যাদি শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক তথা ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে ৪. সাংস্কৃতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ যেমন- জাতিগত সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, পারিবারিক প্রথাগত বা ঐতিহ্যগত সংস্কৃতি ইত্যাদি সাংস্কৃতিক প্রভাব শিশু বা ব্যক্তির আচরণ ও মানসিক বিকাশকে প্রভাবিত করে। ৫. সামাজিক পরিবেশ সমাজ হলো শিশু বা ব্যক্তির সাথে তার চারপাশে বসবাসরত মানুষদের একটি পারস্পরিক মিথস্ক্রিয়া। এ সামাজিক পরিবেশ, যেমন- সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, রাজনীতি, সামাজিক প্রথা বা ঐতিহ্য ইত্যাদি শিশু বা ব্যক্তির আচরণ ও মানসিক বিকাশকে প্রভাবিত করে। ৬. প্রাকৃতিক পরিবেশ: প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ প্রকৃতিগত ভৌগোলিক পরিবেশ, যথা- ভৌগোলিক অবস্থান, জলবায়ু, তাপমাত্রা, সমতল বা পাহাড়ি ভূমিগত অবস্থা, বন বা গাছপালা ইত্যাদি শিশু বা ব্যক্তির আচরণ, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। পরিশেষে বলা যায় যে, উদ্ধারকৃত শিশুটিকে যদি উপরোক্ত পরিবেশে রাখা যেত তাহলে তার আচরণগত সমস্যা সমাধান করা সম্ভব হতো।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
উল্লেখিত শিশুটির সমস্যা সমাধানে পরিবেশের গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর