আদিব ও আরিফের জীবনে বংশগতি না পরিবেশ মুখ্য ভূমিকা পালন করছে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে, আদিব ও আরিফের জীবনে জন্ম পরবর্তী পরিবেশ মুখ্য ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। নিচে আমার মতামত বিশ্লেষণ করা হলো- জন্ম-পরবর্তী পরিবেশ শিশুর জন্মের পর হতে শুরু হয় এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এর ব্যাপ্তি। অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত যেসব উপাদান ব্যক্তির জীবনকে প্রভাবিত করে তাই হলো তার জন্ম-পরবর্তী পরিবেশ। আবিদ ও আরিফের ক্ষেত্রে জন্ম-পরবর্তী পরিবেশের সামাজিক উপাদানের প্রভাব পরিলক্ষিত হয় যা নিচে বিশ্লেষণ করা হলো-মানুষ সামাজিক জীব। সামাজিক পরিবেশ তার জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। সামাজিক পরিবেশের মূল উপাদানসমূহ হলো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সংগীদল, সামাজিক সংগঠন প্রভৃতি। বংশগতি ও পরিবেশের প্রভাব নির্ণয় করতে যমজ ভাই-বোনদেরকে নিয়ে গবেষণা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এমনই একটি গবেষণায় Schiff ও তার সহকর্মীরা (১৯৭৮) দেখেন যে শিশুদের দত্তক উচ্চবিত্তের পিতামাতা গ্রহণ করেন তাদের অন্যান্য ভাই-বোনের তুলনায় বুদ্ধ্যাঙ্ক পয়েন্ট বেশি হয়। উদ্দীপকে আদিব ও আরিফ যমজ ভাই হওয়ায় তাদের বংশগতি ও জন্ম-পূর্ব পরিবেশ একই। কিন্তু আরিফ তার পরিবার ও ধর্ম দ্বারা প্রভাবিত এবং আদিবের আচরণ সঙ্গীদল দ্বারা প্রভাবিত। যা তাদের জন্ম-পরবর্তী পরিবেশের সামাজিক উপাদানের প্রভাবকে স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আদিব.ও আরিফের জীবনে বংশগতির চেয়ে পরিবেশের ভূমিকাই মুখ্য।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
আদিব ও আরিফের জীবনে বংশগতি না পরিবেশ মুখ্য ভূমিকা পালন করছে? তোমার …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর