সবুজ বিকাশের কোন পর্যায়ে রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সবুজ তার খেলনা গাড়ি নিয়ে খেলা করার সময় গাড়ির। চালকের সাথে কথা বলে, গাড়ি ডানে ঘোরায়, বায়ে ঘোরায়, সামনে চালায়। যা দিলো সবুজের বৃদ্ধিবৃত্তিক বিকাশের প্রথম পর্যায়কে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো- শৈশবের প্রথম পর্যায় হলো ২ বছর থেকে ৫/৬ বছর পর্যন্ত। এ পর্যায়ে শিশুরা যুক্তিপ্রদর্শন, বিভিন্ন বস্তুর মধ্যে বিদ্যমান সম্পর্ক উপলব্ধি, সম্বন্বিত পেশী চালনা ও পেশী নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জনের ফলে পরিবেশকে বুঝতে শুরু করে। অর্থাৎ এ পর্যায়েই শিশুর বোধশক্তির বিকাশ শুরু হয়। তাই শিশুর এ অবস্থাকে মনোবিজ্ঞানী পিঁয়াজে চিন্তা-পূর্ব পর্যায় বলে আখ্যায়িত করেছেন। শৈশবের প্রথম পর্যায়ে শিশুরা জীবন ও মৃত্যু সম্পর্কে এক অভিনব ধারণা পোষণ করে। তারা প্রথমে পুতুল বা খেলনাকে জীবন্ত মনে করে এবং তাদের কাছে যা কিছু চলে যায়, তাই মৃত্যুর সমান বলে গণ্য হয়। এক্ষেত্রে সবুজ তার গাড়ি ও গাড়িচালককে জীবন্ত মনে করেছে। তাই সবুজ গাড়ি চালকের সাথে কথা বলেছে। এ থেকে বুঝা যায় সবুজ বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে শৈশবের প্রথম পর্যায়ে রয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
সবুজ বিকাশের কোন পর্যায়ে রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর