রাজু ও সাজুর আচরণের মিল ও অমিলের পেছনে কোন উপাদানের প্রভাব বেশি ? যুক্তিসহ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে রাজু ও সাজুর বুদ্ধিভিত্তিক কাজে, মিল থাকলেও আচরণগত কাজে পার্থক্য রয়েছে। তাই রাজু ও সাজুর আচরণের মিল ও অমিলের পেছনে পরিবেশগত উপাদানের প্রভাব বেশি বলে আমি মনে করি। কেননা বাস দুর্ঘটনায় তাদের বাবা-মা মারা যাওয়ার পর রাজু ও সাজু দু'জন দুই ধরনের পরিবেশ বেড়ে উঠেছে। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- মানব আচরণ নিয়ন্ত্রণে বংশগতি না-কি পরিবেশ মুখ্য ভূমিকা পালন করে এ বিতর্ক বহুদিনের পুরাতন। এ বিষয়ে গবেষকদের কেহ কেহ বংশগতির প্রাধান্যের কথা উল্লেখ করেছেন। আবার কেহ কেহ পরিবেশের ভূমিকা মুখ্য বলে বর্ণনা করেছেন। রাজু ও সাজু যেহেতু অভিন্ন যমজ সন্তান সেহেতু পর্যবেক্ষণে দেখা যায় অভিন্ন যমজ সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্যের দিক থেকে হুবহু মিল থাকে। তবে তাদের মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হলে তার কারণ হিসেবে পরিবেশকেই দায়ী করা হয়। সুতরাং রাজু ও সাজুর মধ্যে বংশগত বৈশিষ্ট্যের মিল থাকলেও পরিবেশগত ভিন্নতার কারণেই রাজু ও সাজুর বুদ্ধিভিত্তিক কাজে মিল থাকলেও আচরণগত কাজে পার্থক্য রয়েছে। কেননা রাজু শহরে ও সাজু গ্রামে বেড়ে উঠে। রাজু ও সাজুর ঘটনাটি মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান, ফ্রিম্যান ও হলজিঙ্গার (১৯৩৭) -এর পরীক্ষণের সাথে মিলে যায়। কারণ রাজু ও সাজু ভিন্ন পরিবেশে বড় হলেও তাদের IQ একই ছিল। তবে রাজু উন্নত পরিবেশে থাকার কারণে এবং সাজু গ্রামের পরিবেশে থাকার কারণে তাদের মধ্যে আচরণের পার্থক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রাজু ও সাজুর আচরণের মিল ও অমিলের পেছনে পরিবেশগত উপাদানের প্রভাব বেশি।
HSC Psychology 1st Paper Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 2 : আচরন ও আচরণের বিকাশ · সৃজনশীল
রাজু ও সাজুর আচরণের মিল ও অমিলের পেছনে কোন উপাদানের প্রভাব বেশি ? য…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর