দৃশ্যকল্প-১ এ স্যারের বক্তব্য বিজ্ঞানের কোন বৈশিষ্ট্য শর্তকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মনোবিজ্ঞান স্যারের বক্তব্য বিজ্ঞানের 'প্রয়োগশীলতা'-র বৈশিষ্ট্য বা শর্তকে নির্দেশ করেছেন। কোনো বিষয়বস্তুর গবেষণালব্ধ ফলাফলের যথাযথ ব্যবহার উপযোগিতাই হলো প্রয়োগশীলতা যা কোনো বিষয়বস্তুকে বিজ্ঞানের মর্যাদা দান করে। যে জিনিস বা বিষয়কে বাস্তবে প্রয়োগ বা ব্যবহার করা যায় না তা বিজ্ঞান নয়! এ কারণে মনোবিজ্ঞানীগণ যেসব বিষয় আবিষ্কার করেছেন, তা জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগও করা হচ্ছে। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, মানসিক রোগীর চিকিৎসায়, সমাজজীবন, ব্যক্তিজীবন ও রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে মনোবিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে। দৃশ্যকল্প-১ এর উল্লেখিত মনোবিজ্ঞানের জ্ঞান দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগানোর বিষয়টি বিজ্ঞানের অন্যতম শর্ত হিসেবে বিবেচিত হয়।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ স্যারের বক্তব্য বিজ্ঞানের কোন বৈশিষ্ট্য শর্তকে নির্দে…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

