দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতি অবলম্বন করা হয় সেগুলো বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণীকরণ, নিয়ন্ত্রণ ও পুনরাবৃত্তি নীতি অবলম্বন করা হয়েছে। অল্পসংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে সাধারণীকরণ বলে। মনোবিজ্ঞানের গবেষণায় গবেষক মানুষ বা প্রাণীর একটি প্রতিনিধিত্বমূলক দলের উপর গবেষণা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সব মানুষ বা প্রাণী সম্পর্কে সাধারণ তত্ত্ব বা সূত্র প্রণয়ন করেন। উদ্দীপকে আফসার সাহেব গবেষণা করার সময় নমুনা দল থেকে তথ্য সংগ্রহ করেন যা সাধারণীকরণকে নির্দেশ করে। নিয়ন্ত্রণ পরীক্ষণ পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরীক্ষণে অনির্ভরশীল ও নির্ভরশীল চলের মধ্যে সম্পর্ক নির্ণয়ের সময় বাহ্যিক চলের প্রভাব মুক্ত রাখাকে নিয়ন্ত্রণ বলা হয়। আফসার সাহেব যে সকল বিষয় গবেষণায় খারাপ প্রভাব বিস্তার করতে পারে তা দূরে সরিয়ে রাখেন, যা বৈজ্ঞানিক পদ্ধতির নিয়ন্ত্রণ কে বোঝায়। পুনরাবৃত্তি বলতে বোঝায় পূর্বে পরিক্ষিত কোনো বস্তু বা ঘটনাকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় সৃষ্টি করে গবেষণা কার্য পরিচালনা করা। উদ্দীপকে আফসার সাহেব তার পরীক্ষিত বিষয়টি যাচাই করার জন্য বারবার পরীক্ষা চালান যা বৈজ্ঞানিক পদ্ধতির পুনরাবৃত্তিকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক পদ্ধতির যে সকল নীতি অবলম্বন করা হয় সেগুলো ব…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

