শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?
উত্তর: শিশু মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের এক স্বতন্ত্র শাখা। শিশু মনোবিজ্ঞান শিশুর বিকাশ ও বৃদ্ধি সম্পর্কে আলোচনা করে । গর্ভাবস্থা, আঁতুড়কাল, শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল শিশু মনোবিজ্ঞানের আওতাভুক্ত। বয়স বাড়ার সাথে শিশুর যে শারীরিক বৃদ্ধি ঘটে এবং এ শারীরিক বৃদ্ধির ফলে তার আচরণে যে পরিবর্তন ঘটে তা শিশু মনোবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। শিশুর সামাজিক পরিবেশ বিশেষ করে তার পরিবার, খেলার সাথী, শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতি শিশুর ব্যক্তিত্ব বিকাশে প্রভাব বিস্তার করে। তাই শিশুর শারীরিক, মানসিক ও আবেগিক, সামাজিক, নৈতিক বিকাশ প্রভৃতি সম্পর্কে যথাযথ জ্ঞানার্জনের জন্য শিশু মনোবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ ।
HSC Psychology 1st Paper Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 1 : মনোবিজ্ঞান পরিচিতি · সৃজনশীল
শিশু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ কেন ?
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

